এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 : 'পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারেন', ভবানীপুর আসন প্রসঙ্গে শমীক ভট্টাচার্যর কাছে 'কৃতজ্ঞ' তৃণমূল সাংসদ

Partha Bhowmik : বিরোধী দলনেতাকে বিজেপি ভবানীপুরে দাঁড় করানোয় শমীক ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

কলকাতা : এবার বিধানসভার ভোটে চর্চার কেন্দ্রবিন্দুতে ভবানীপুর আসন। কারণ, এই আসনে ইতিমধ্যেই বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে, এই আসন থেকেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ই লড়তে চলেছেন। এখনও পর্যন্ত সেরকমই জল্পনা। আর তা হলে, গতবারে নন্দীগ্রামে যে প্রেস্টিজ ফাইট হয়েছিল, এবার তা ভবানীপুরে হতে পারে। যদিও বিষয়টি পরিষ্কার হবে সময়ে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতাকে বিজেপি ভবানীপুরে দাঁড় করানোয় শমীক ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

তিনি বলেন, "এই যে ভবানীপুরে দাঁড় করিয়েছে, এরজন্য আমি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কাছে কৃতজ্ঞ থাকব। শমীক ভট্টাচার্য আগেই একটা সভায় কোথায় বলছিলেন যে, শুভেন্দুবাবু পুরনো কথা এত বেশি বলবেন না। আপনারা সবাই জানেন লোডশেডিংয়ে জেতা একটা লোক, লোডশেডিং করে, জোর করে খালি বলতেন, আমি মমতাকে হারিয়েছি। তার মানে পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারেন তাইজন্য শমীক ভট্টাচার্য ওঁকে ভবানীপুরে দাঁড় করিয়ে দিয়েছেন। যাতে এই কথার পুনরাবৃত্তি তিনি জীবনে আর না করতে পারেন। যাতে তাঁকে লোকের মুখে শুনতে হয় যে আপনি ভবানীপুরে ১ লাখের বেশি ভোটে হেরেছেন। এই ব্যবস্থাটা শমীক ভট্টাচার্য করে দিয়েছেন বলে ওঁর কাছে কৃতজ্ঞ থাকব।" 

২০২১-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করল বিজেপি। একইসঙ্গে নন্দীগ্রামেরও প্রার্থী হয়েছেন শুভেন্দুই । তৃণমূল এখনও তালিকা প্রকাশ না করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইঙ্গিত মিলেছে তিনিই ভবানীপুরে প্রার্থী হবেন। শেষপর্যন্ত দুই হেভিওয়েটের লড়াই হলে শেষ হাসি হাসবে কে? উত্তর মিলবে চৌঠা মে। 

৫ বছর বাদে কি ফের মহাকাব্য়িক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য় ? এবার কি 'কুরুক্ষেত্র' ভবানীপুর ? ভবানীপুরের বর্তমান বিধায়ক মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই আসনেই এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাহলে কি গতবারের নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বনাম শুভেন্দু অধিকারী ? বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দ্য়োপাধ্য়ায় আবার না আসন পরিবর্তন করেন দেখুন। শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে গেছে। মমতাদি হয়তো আসনটাই পরিবর্তন করে দিতে পারেন দেখুন।" তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথায় ইতিমধ্য়েই ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget