এক্সপ্লোর

Election 2026: লড়াই থাক ভোটবাক্সে! ভোটের দিন বিজেপি কর্মীর বিপদ দেখে এগিয়ে এসে বাঁচালেন তৃণমূল কর্মীরাই!

West Bengal Election 2026: বিধানসভা ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ চরমে। বৃহস্পতিবার প্রথম দফার দিনও বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের অভিযোগ উঠেছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গাছ ভেঙে চাপা পড়লেন বিজেপি কর্মী, উদ্ধারে তৃণমূল।
  • সিউড়ির ভোটকেন্দ্রে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হল।
  • প্রশাসনিক সহায়তায় বিদ্যুৎ দপ্তর ও হাসপাতালের সহায়তা।
  • প্রথম দফায় রেকর্ড ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: ভোটকেন্দ্রের সামনেই গাছ ভেঙে পড়ে চাপা পড়লেন বিজেপি কর্মী। তা দেখেই ছুটে এসে তাঁকে উদ্ধার করলেন সামনেই থাকা তৃণমূল কর্মীরা। ভোটের দিন সিউড়ি বিধানসভা এলাকার ঘটনা। জখম যুবকের নাম জিকো চট্টরাজ। 

ভাঙল গাছের ডাল, চাপা পড়লেন বিজেপি কর্মী! উদ্ধারে এগিয়ে এল তৃণমূল

বিধানসভা ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ চরমে। বৃহস্পতিবার প্রথম দফার দিনও বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের অভিযোগ উঠেছে। কিন্তু, বীরভূমে আবার দু'দলের সৌজন্য়ের ছবিও দেখা গেল। সিউড়ির ১৩৫ ও ১৩৬ নম্বর বুথের সামনের এই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে, আচমকা ভেঙে পড়ে গাছের ডাল। চাপা পড়ে আহত হন জিকো চট্টরাজ নামে এক বিজেপি কর্মী। সঙ্গে সঙ্গেই তাঁকে সাহায্য করতে এগিয়ে এগিয়ে আসেন তৃণমূলের কর্মীরা। বাইকে করে নিয়ে যান হাসপাতালে।

আরও পড়ুন:ঐতিহাসিক! সমস্ত রেকর্ড ভেঙে দিল ২০২৬! প্রথম দফায় ভোট দিলেন প্রায় ৯৩ শতাংশ ভোটার!

কী বলছেন ২ দলের কর্মীরা?

সিউড়ির তৃণমূল কর্মী মানিক কর্মকার বলছেন, 'এখনই অনেক লোকের প্রাণ চলে যেত যারা ভোট দিতে আসছে, ভোট করতে আসছে। তৃণমূলের কর্মীরা ছিলাম। তৃণমূলের লোকজন সঙ্গে সঙ্গে তার বন্ধ করে বিদ্য়ুৎ দফতরে খবর দিয়ে, যতটা পেরেছি করেছি।' সিউড়ির বিজেপি কর্মী  রাধাবল্লভ রায় বলছেন, 'হঠাৎ আমরা ৩-৪জন দাঁড়িয়ে আছি, গল্প করছি। গল্প করতে করতে হঠাৎ একটা ফট ফট করে শব্দ উঠে এল। আমি তাকিয়ে দেখছি গাছটা। আমি দৌড়ে পালিয়ে এসেছি আরেকটা আমাদেরই ছেলে গাছের ওদিকে চলে গিয়েছে। ওখানে ঢাকা পড়ে গেছে।' আহত ওই বিজেপি কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। একটা সময়ে শাসক-বিরোধী সংঘাতে বারবার রক্ত ঝরেছে বীরভূমের মাটিতে। বৃহস্পতিবার সেই জেলাতেই ফিরল রাজনৈতিক সৌজন্যের ছবি।

রেকর্ড ভোটদান

নির্বাচন কমিশনের দেওয়া শেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার, ৯২.৫২ শতাংশ। সন্ধে ৬টার সময়ে জানানো হয়েছিল, তখনও পর্যন্ত ৫ হাজারের ও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আর এবার, প্রায় রাত ১০টা নাগাদ নির্বাচন কমিশন যে আপডেট দিল, সেখানে সংখ্যাটা চমকে ওঠার মতোই। ২০১১ সালে, যে বছর বামফ্রন্ট সরকারকে সরিয়ে বিপুল সংখ্যায় জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল, সেইবার ও ভোট পড়েছিল, ৮৪ শতাংশ।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget