এক্সপ্লোর

Noapara : নোয়াপাড়ায় ধুন্ধুমার! 'অর্জুন সিং-এর ফাঁসি চাই', দাবি TMC কর্মীসমর্থকের

WB Election : নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল। অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ।

নোয়াপাড়া : ভোট দানের মাঝে ফের শিরোনামে নোয়াপাড়া। ভোট চলাকালিন আক্রান্ত তৃণমূল কর্মীসমর্থকরা। অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই ধরনের কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বহু জায়গা থেকে উঠে আসছে। 

নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল। অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। সমর্থকদের অভিযোগ, তাঁরা তাঁদের এলাকায় বসেছিলেন, কিন্তু হঠাৎ করে কোনও কারণ ছাড়াই অর্জুন সিং এবং বিজেপির অনুগামীরা এসে তাঁদের মারধর করেন। মেরে মুখ ফাটিয়ে দিয়েছে বলেও জানিয়েছে তারা। সরাসরি অর্জুন সিং-এর নাম করেই এই অভিযোগ আনছেন তৃণমূল কর্মীসমর্থকরা। 

ঘটনার সূত্রপাত নিয়ে একজন তৃণমূল সমর্থক জানান, ''আমরা এখানে সবাই বসেছিলাম। উনি এসে জিজ্ঞেস করলেন এখানে কী হচ্ছে, এতজন এখানে কী হচ্ছে ? আমরা ৭-৮ জন ছিলাম।'' আর একজন সমর্থক জানান, '' আমরা ১০০ মিটারের দূরত্বে ছিলাম। ক্যাম্পে বসে আছি আমরা। উনার গুণ্ডারা এসে পেটে, বুকে লাঠি মেরেছে আমাদের। তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘুসি মেরেছে। আমরা আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি অর্জুন সিং-এর ফাঁসি চাই। 

উত্তর ব্যারাকপুরের চেয়ারম্যান ইন কাউন্সিল জানান, ''আমি এখানেই বসেছিলাম। ওরা এসে আমার বুকে আর পেটে লাথি মারে। বহিরাগত ছেলেরা দলবল নিয়ে এসে এই কাজ করেছে। আমরা জানতাম না পাশেই অর্জুন সিং ছিলেন। দৌড়ে এসে পা তুলে লাথি মেরেছে।''

উল্লেখ্য, রাজ্যের দ্বিতীয় দফার ভোটে বুথে বুথে শান্তিপূর্ণ ভোট চললেও কিছু জায়গায় অশান্তির খবরও প্রকাশ্যে আসছে। মধ্যমগ্রামের খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি ২৯২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার ঘটনায় উত্তেজনা শুরু হয়। ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল এজেন্ট। এই অভিযোগ আনেন ISF প্রার্থী প্রিয়ঙ্কা বর্মন। প্রার্থীর অভিযোগে তৃণমূল এজেন্টকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার অভিযুক্ত তৃণমূল এজেন্ট। এই ঘটনার পরই বুথে ঢুকে তৃণমূল এজেন্টকে বের করে দেওয়ার দাবি জানান ISF প্রার্থী প্রিয়ঙ্কা। 

মধ্যমগ্রামের পাশাপাশি, বহু জায়গায় এই ধরণের বিক্ষিপ্ত অশান্তি দেখা দেয়। চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যান। ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলই লোক জড়ো করে এই ঘটনা ঘটিয়েছে, পাল্টা দাবি বিজেপির।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget