এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা

ভোটের মাঝেও অব্যাহত অশান্তি। কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা। তৃ

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। সিতাইয়ের দলীয় প্রার্থীর সমর্থনে বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। ঘটনায় আহত দু’পক্ষের ৬ জন।

ভোটের মাঝেও অব্যাহত অশান্তি। কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা। তৃণমূলের দাবি, শনিবার রাতে দিনহাটার তানাগুড়িতে সিতাইয়ের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার সমর্থনে বৈঠক হয়। শনিবার রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ৷ তৃণমূলের অভিযোগ, সেই বৈঠক সেরে সবাই যখন বাড়ি ফিরছিলেন তখন বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন তিনজন তৃণমূল কর্মী।

দিনহাটা ১ যুব তৃণমূলের সহ সভাপতি মতিউর রহমান বলেন, ‘‘মিটিং থেকে ফেরার পথে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, বাঁশ, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, ৩জন গুরুতর জখম হন, সিতাইয়ের তৃণমূল প্রার্থীর সমর্থনে বৈঠক থেকে ফিরছিল ৷’’

পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, আহত হয়েছেন ৩ দলীয় কর্মী। দিনহাটার আহত বিজেপি কর্মী সুজিত দাস বলেন, ‘‘আমরা শুভেন্দু অধিকারীর সভা থেকে ফিরে বাড়ির সামনে আলোচনা করছিলাম, ওরা হামলা করে, মাথা ফাটয়ে দেয়, স্থানীয়রা এলে ছুটে পালায়, তৃণমূলকে কে মেরেছে বলতে পারব না ৷’’ নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, ১০ এপ্রিল চতুর্থ দফায় কোচবিহারের ৯ আসনে ভোটগ্রহণ। তার আগে জেলায় সংঘর্ষের ঘটনায় বাড়ছে উত্তেজনা।

অন্যদিকে গতকাল নির্বাচনী প্রচার ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পূর্ব বর্ধমানের মেমারির নহাটি গ্রাম। বিজেপির মিছিল থেকে তৃণমূলের ওপর হামলার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মেমারির বিজেপি নগর মণ্ডলের সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্রের বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য নহাটি এলাকায় র‍্যালি করেন। সেসময় বেশ কিছু তৃণমূলকর্মী তাঁদের র‍্যালি করতে বাধা দেয় বলে বিজেপির অভিযোগ! বাধার মুখে ফিরে যান তাঁরা। তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, কিছুক্ষণ পর প্রচুর ইট, রড, ধারালো অস্ত্র নিয়ে ফের ফিরে আসেন বিজেপি নেতা কর্মীরা। মিছিল করা হয় এলাকায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget