এক্সপ্লোর

Panchayat Election 2023: 'বাহিনীর পাহারাতে যেতে হবে', বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের

ছবি তুলতে গেলে তেড়ে আসেন কয়েকজন। নীরব দর্শকের ভূমিকায় প্রিসাইডিং অফিসার।  

বীরভূম: বীরভূমের হাসনে ভোট শেষেও উত্তেজনা। বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ব্যালট বাক্স নিয়ে যেতে হবে, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বাধায় বুথেই পড়ে ব্যালট বাক্স । 

ভয়ের ভোট! একের পর এক খুন! পিস্তল উঁচিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি! মাস্কেট-বাহিনীর তাণ্ডব। অবাধ বোমাবাজি থেকে দেদার ছাপ্পা! কিম্বা ব্যালট লুঠ! কিচ্ছু  বাদ গেল না পঞ্চায়েত নির্বাচনে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, জায়গায় জায়গায় ধরা পড়েছে ভয়ঙ্কর সব দৃশ্য়। নবজোয়ার কর্মসূচিতে বারবার অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু সেই প্রতিশ্রুতি আদতেই রক্ষা করা গেল না। স্বজনহারা মানুষগুলোর কান্নাই বলে দিচ্ছে, কেউ কথা রাখেনি।

মুখ ঢেকে ছাপ্পা: সাঁইথিয়ার মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের মহিষাডহরি প্রাথমিক  বিদ্যালয়ের ১৯৬ ও ১৯৭ নম্বর বুথে মুখ ঢেকে ছাপ্পা ভোটের অভিযোগ। ভাইরাল ভিডিও। অভিযোগের তির তৃণমূলের। ছবি তুলতে গেলে তেড়ে আসেন কয়েকজন। নীরব দর্শকের ভূমিকায় প্রিসাইডিং অফিসার।  

ব্যালট পোড়ানো হল: বীরভূমের ময়ূরেশ্বরের রাজচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর বুথে মুখে গামছা বেঁধে তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিল বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। ব্যালট পেপার পুড়িয়ে দিয়ে পুকুরে ফেলে দেন তাঁরা। মোটরবাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভীত-সন্ত্রস্ত ভোট-কর্মী এবং ভোটাররা।

প্রিসাইডিং অফিসারের কান্না: ময়ূরেশ্বর হাইস্কুলের মহিলা পরিচালিত ১০ নম্বর বুথ। ভয়ে কাঁদছেন প্রিসাইডিং অফিসার। অসহায় ভোট কর্মীরা। তাঁদের অভিযোগ, বুথের মধ্যে তাণ্ডব চালাচ্ছে দুষকৃতীরা। একজন অস্ত্রধারী পুলিশ রয়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলা পরিচালিত এই বুথের ভোট কর্মীরা। 

ব্যালট পেপার পুড়ল: ময়ূরেশ্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫৬ ও ৫৭ নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ব্যালট বক্স ফেলা হল পুকুরে। পোড়ানো হল মোটরবাইক। বিজেপি ও তৃণমূল দু’দলই একে অন্যের ঘাড়ে গন্ডগোলের দায় চাপিয়েছে।  

অবাধে ভোট লুঠ: রামপুরহাট সন্তোষপুর হাইস্কুলে অবাধে ভোট লুঠ তৃণমূলের। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ে, ৮-১০ জন মিলে ব্যালট পেপারে ছাপ্পা মারছে। অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছেন প্রিসাইডিং অফিসার। ভোটকেন্দ্রে নেই কোনও কেন্দ্রীয় বাহিনী। নিধিরাম সর্দার অস্ত্রধারী একজন পুলিশ কর্মী।   

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget