এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিজেপির, চাপানউতোর পশ্চিম মেদিনীপুরে

গত সপ্তাহে প্রথম ২ দফার ভোটের জন্য ৫৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের শালবনি কেন্দ্রে রাজীব কুণ্ডু, গড়বেতায় মদন রুইদাস, খড়গপুর গ্রামীণে তপন ভুঁইয়া ও মেদিনীপুর সদরে প্রার্থী করা হয়েছে জেলা সভাপতি সমিত দাসকে। এরপরই শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তর বিরোধিতায় শালবনির জয়পুরে বৈঠকে বসেন বিক্ষুদ্ধ বিজেপি নেতারা।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপিতেও অসন্তোষ দানা বাঁধল। পশ্চিম মেদিনীপুরের ৪টি আসনে প্রার্থী নিয়ে ক্ষোভপ্রকাশ দলের একাংশের। ওই আসনগুলিতে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত বিক্ষুব্ধদের। আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস বিজেপি নেতৃত্বের। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

বিধানসভা ভোটে প্রার্থীপদ নিয়ে দিকে দিকে চলছে বিক্ষোভ। এনিয়ে তৃণমূলের অসন্তোষের মধ্যেই, একই বিষয়ে ক্ষোভ দেখা গেল বিজেপি শিবিরেও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, নির্দল হিসেবে ভোটে লড়ার কথা ঘোষণা করলেন গেরুয়া ব্রিগেডের বিক্ষুব্ধরা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব। গড়বেতার বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রদীপ লোধা জানান, ‘‘প্রার্থীর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমরা মোদি-দিলীপের ছবি দিয়ে নির্দল হিসেবে লড়াই করব, গড়বেতা আসন বিজেপিকে তুলে দেব ৷’’

গত সপ্তাহে প্রথম ২ দফার ভোটের জন্য ৫৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের শালবনি কেন্দ্রে রাজীব কুণ্ডু, গড়বেতায় মদন রুইদাস, খড়গপুর গ্রামীণে তপন ভুঁইয়া ও মেদিনীপুর সদরে প্রার্থী করা হয়েছে জেলা সভাপতি সমিত দাসকে। এরপরই শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তর বিরোধিতায় শালবনির জয়পুরে বৈঠকে বসেন বিক্ষুদ্ধ বিজেপি নেতারা। বৈঠকেই, চারটি আসনে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধরা। শালবনি দক্ষিণ মণ্ডলের বিজেপি সম্পাদক পশুপতি দেব সিংহ জানান, ‘‘দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করছি, প্রার্থী পছন্দ হয়নি, তাই আমরা নির্দল হিসেবে লড়ব ৷’’

প্রার্থী নিয়ে দলের অন্দরে ফাটল সামনে আসতেই, অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরের বিজেপি সভাপতি ও প্রার্থী সমিত দাস জানান, ‘‘ক্ষোভের কথা শুনেছি, ওদের সঙ্গে আলোচনায় বসব, পিকের টিম এর নেপথ্যে আছে ৷’’ বিরোধী শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসতেই উৎফুল্ল তৃণমূল শিবির। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি জানান, ‘‘আমরা তো বিজেপি বলে আর থাকবে না, দেখতেই পাচ্ছেন কীভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে ওদের ৷’’

উল্লেখ্য, প্রথম দফায় ২৭ মার্চ মেদিনীপুর সদর, শালবনি, গড়বেতা ও খড়গপুর গ্রামীণে ভোটগ্রহণ। এই অবস্থায় প্রার্থীপদ নিয়ে অসন্তোষ গেরুয়া শিবিরে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget