এক্সপ্লোর

WB Election 2021 : 'আক্রান্ত' কল্যাণ চৌবে, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীর

দলীয় কর্মীদের খবর নিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, দাবি কল্যাণ চৌবের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন কল্যাণ চৌবে। মানিকতলার বিজেপি প্রার্থীর অভিযোগ ডিসিআরসিতে দলীয় কর্মীদের খবর নিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমে দুর্ব্যবহার করার পর অকথ্য ভাষায় গালিগালাজ ও তারপর ৪০-৫০জন তৃণমকর্মী তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন কল্যাণ চৌবে।

যে বিষয়ে জানতে চাওয়া হলে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনের মাঝে তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, জানি না কারা হামলা করেছে। আমরা এর নিন্দা করছি। আমরা আমাদের কর্মীদের সংযত করতে পারি। কিন্তু, ওরা পারে না। ওদের ডিএনএ-তে হিংসা আছে। 

এদিকে ভোটপর্বের মাঝে তাদের রাখা বক্তব্যের জন্য রবিবার বিজেপি নেতা সায়ন্তন বসু ও তৃণমূল নেত্রী সুজাতা মন্ডলের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। রবিবার সন্ধে ৭ টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত কোনওরকম ভোটপ্রচার তারা করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছে কমিশন।

রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। ওই ঘটনার পর শোলে ছায়াছবির সংলাপ অনুসরণ করে সায়ন্তন বসু বলেছিলেন, তোমরা একজনকে মারলে আমরা চারজনকে মারবো। জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারব। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারব।“

অন্যদিকে, আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তফশিলি জাতি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাদের অভিযোগ পেয়ে সুজাতা মন্ডলের উত্তর জানতে চাওয়া হয়। তিনি উত্তরে জানান, তফশিলি জাতির প্রতি তাঁর যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু তাঁর জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াতে তিনি মন্তব্যটি করেছিলেন। যে উত্তরে সন্তুষ্ট না হয়ে সুজাতা মন্ডলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget