এক্সপ্লোর

WB Election 2021:নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় নয়া মোড়, খুনের অভিযোগ দায়ের বিজেপি প্রার্থীর

নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় নতুন মোড়।  গতকাল রাতে নিমতা থানায় খুনের অভিযোগ  দায়ের করেছেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।  এই ঘটনায় ৫ তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন তিনি। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে।  যদিও পুলিশি তদন্তে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে বলে সূত্রের খবর। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় নতুন মোড়।  গতকাল রাতে নিমতা থানায় খুনের অভিযোগ  দায়ের করেছেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।  এই ঘটনায় ৫ তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন তিনি। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে।  যদিও পুলিশি তদন্তে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে বলে সূত্রের খবর।  বৃদ্ধা শোভা মজুমদারকে বেসরকারি হাসপাতাল থেকে কেন তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হল?  সৎকারে পর কেন দায়ের করা হল খুনের অভিযোগ?  পুলিশি তদন্তে এ সবই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।  গত ২৭ ফেব্রুয়ারি বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর ৮০ বছরের মা শোভা মজুমদারকে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ বিজেপির।  ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলেও তাঁরা পরে জামিন পেয়ে যান।  ওই পাঁচ কর্মীর বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী।  গতকালই মৃত্যু হয় শোভা মজুমদারের।

নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু হয় রবিবার ভোররাতে।  দ্বিতীয় দফা ভোটের আগে তা নিয়ে যুযুধান বিজেপি আর তৃণমূল। ডেথসার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেপির চিকিৎসক প্রার্থীর দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে মারধরজনিত আঘাতকে দায়ী করা হয়েছে। তার বিরোধিতা করে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

২৬ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দিন, গভীর রাতে নিমতার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। গোপাল মজুমদারের সঙ্গে তাঁর আশি বছরেরও বেশি বয়সী মা শোভা মজুমদারকেও পেটানো হয় বলে অভিযোগ।এক  মাসের মাথায় রবিবার ভোররাতে নিমতায় নিজের বাড়িতে মারা যান তিনি।

বৃদ্ধার ডেথ সার্টিফিকেটের ওপরে লেখা চিকিৎ‍সক অর্চনা মজুমদারের নাম। বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান তিনি।

অর্চনা এবারের ভোটে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। চিকিৎ‍সক তথা বিজেপি প্রার্থীর ইস্যু করা এই ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে শরীরে একাধিক জায়গায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ, শরীরের ভিতরে আঘাতকে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে, আহত হওয়ার পর বৃদ্ধা এক মাস ধরে ট্রমায় ছিলেন!

তৃণমূল নেতা   ফিরহাদ হাকিম বলেন, যেভাবে ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে,  মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, তা  দুঃখজনক। পরিবার বলেছিল... মৃত্যুতে রাজনীতি নেই। তারপরেও বিজেপি বিভিন্ন জায়গাতে মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

 

মৃতার দেহ বিজেপি পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর দেহ নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।বিশেষজ্ঞদের প্রশ্ন, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত আবশ্যিক, এক্ষেত্রে তা না করেই, কেন দেহ দাহ করা হল?

২৬ ফেব্রুয়ারি নিমতায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। তার ৫ দিনের মাথায় ৪ মার্চ এই মামলায় দুটি চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪টি ধারায় মামলা রুজু হয়।অভিযুক্তরা আত্মসমর্পণ করে আদালতে আগাম জামিন নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget