এক্সপ্লোর

WB Election 2021:‘অক্সিজেন নেই, ইঞ্জেকশন নেই, এখনও মন কি বাত করে চলেছেন’,   মোদিকে নিশানা মমতার

রাজ্যে আট দফায় ভোট নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কথায় চলছে কমিশন।

মুর্শিদাবাদ:  মুর্শিদাবাদের বহরমপুরে অডিটোরিয়ামে প্রচারে ভাষণ দিতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন।  এদিন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।  দলীয় প্রার্থীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ একজন লড়াকু সৈনিককে হারালাম। কাজল সিন্হার পরিবারের প্রতি আমার সমবেদনা। খড়দায় কাজল সিন্হাই জিতবে।’

তৃণমূল নেত্রী বলেছেন,  ‘করোনাকে ভয় পাবেন না, সতর্ক থাকুন।  শুধু মাস্ক পরলেই হবে না, ঠিক করে পরতে হবে। অনেকে মাস্ক পরেন কিন্তু নাক খোলা, তাহলে কী লাভ?’

দেশে চলতি অক্সিজেন ও ওষুধের সংকট নিয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেছেন,  ‘অক্সিজেন নেই, ইঞ্জেকশন নেই, এখনও মন কি বাত করে চলেছেন। এখন মন কি বাত বন্ধ করুন, কোভিড নিয়ে কথা বলুন। কেন্দ্র যে ওষুধ পাঠাচ্ছে, তা খুবই কম।’

রাজ্যে আট দফায় ভোট নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কথায় চলছে কমিশন।

মমতার অভিযোগ, ‘ভোটে টাকা ছড়াচ্ছে বিজেপি, তাও কমিশন কিছু দেখছে না।  সামশেরগঞ্জেও কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে। ১৩ তারিখ ভোট ফেলেছিল, আমরা প্রতিবাদ করায় ১৬ তারিখ করেছে’।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পরিকল্পনা করে ৮ দফায় ভোট করেছে। বারবার বলা হচ্ছে বাকি ভোট একদফায় করুন, তাও করছে না। আমাদের পুলিশের ব্রেনটা গিয়েছে। নির্বাচন কমিশন যা বলছে করছে। ভোটের পর কিন্তু আমরাই থাকব। যা নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূলের বিকল্প নেই, তৃণমূলই থাকবে।’

তৃণমূল নেত্রীর অভিযোগ, ‘মোদি তো ভাষণ দিতেই ব্যস্ত, ভাষণ দিয়েই চলে গেল। এতদিন ভ্যাকসিন দিলে তো এতটা খারাপ পরিস্থিতি হত না। ৮০টা দেশকে ভ্যাকসিন দিল বিনা পয়সায়, আর এখানে কিনতে হচ্ছে।’

মমতা বলেছেন, ‘আমরা এনপিআর-এনআরসি চাই না, আপনারা ভোটটা দিন। গঙ্গায় ভাঙন রোধে যে টাকাটা দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি।’

তাঁর অভিযোগ, ‘বিজেপি শুধু হিংসা ছড়ায়।’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘বাংলাকে যদি ভাল বাসো, তাহলে ওষুধ দিচ্ছো না কেন?সোনার বাংলা করবে বলছো, তাহলে এত কম ভ্যাকসিন কেন?’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা আরও এক কোটি ভ্যাকসিন চেয়েছি।সবাইকেই বিনামূল্যে ভ্যাকসিন দেব আমরা।’

তিনি বলেছেন, ‘ভোট মিটে গেলে আমরা অবশ্যই মানুষের কাছে আসব। মালদা-মুর্শিদাবাদ বড় ফ্যাক্টর। আমাদের সরকার যদি না আসে, তাহলে কাউকে বাড়িতে থাকতে দেবে না। বিজেপি এতটাই অধম।’

ভোটের সময় করোনাজনিত পরিস্থিতি মোকাবিলায় দলীয় প্রার্থীদের পরামর্শও দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন , ‘প্রত্যেক প্রার্থী একটা মনিটারিং টিম তৈরি করুন। ৮-১০ জনকে নিয়ে একটা মনিটারিং টিম তৈরি করুন। একজনের কোভিড হলে বাকিরা দেখবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget