এক্সপ্লোর

WB Election 2021 Date: কবে ভোট বর্ধমানে?

এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফার ভোট হবে ৩০টি আসনে। বাংলা সহ ৫ রাজ্যে ভোট গণনা হবে ২ মে।

কলকাতা: আজ, শুক্রবার ঘোষণা হল পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট। মোট ৮ দফায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিজেদের জেলা, কেন্দ্রে কবে ভোট তা জানতে মরিয়া সবাই।

আগামী ২৭ মার্চ রাজ্য প্রথম দফার নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে কোভিড বিধি মেনে ভোট হবে। নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর দেখা যায়, বিভিন্ন জেলাকেও ভাঙা হয়েছে একাধিক দফায়। এই ৮ দফার মধ্যে ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান পার্ট ১-এ ভোট হবে। পূর্ব বর্ধমান পার্ট ২-তে ভোট হবে ২২ এপ্রিল। পশ্চিম বর্ধমানে ভোট হবে ২৬ এপ্রিল। তবে এই প্রবণতা শুধুমাত্র পূর্ব বা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তা নয়। 

এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফার ভোট হবে ৩০টি আসনে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১-তে ভোটগ্রহণ হবে। ৩০টি আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)-এ ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন।

চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট। ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ। পূর্ব বর্ধমান পার্ট ১ সহ ১৭ এপ্রিল পঞ্চম দফায় উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভোটগ্রহণ হবে। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। এদিন ভোটগ্রহণ হবে পূর্ব বর্ধমান পার্ট ২ সহ উত্তর ২৪ পরগনা পার্ট ২, নদিয়া পার্ট ২, উত্তর দিনাজপুরে।

সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট হবে বলে জানিয়েছে কমিশন। ২৬ এপ্রিল পশ্চিম বর্ধমান সহ সপ্তম দফায় ভোটগ্রহণ হবে মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে। অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তরে ভোটগ্রহণ। বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget