এক্সপ্লোর

WB Election, 5th Phase Voting: শীতলকুচির পর দেগঙ্গা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, অস্বীকার সিআরপিএফের

গোটা ঘটনার রিপোর্ট চায় নির্বাচন কমিশন। তারপর তাদের পক্ষে জানিয়ে দেওয়া হয় কোনও গুলি চলেনি।

দেগঙ্গা : ফের একবার গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। শীতলকুচির পর এবার দেগঙ্গা। দেগঙ্গার কুড়লগাছার ঘটনা। স্থানীয়দের অভিযোগ গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফের তরফে অবশ্য দাবি, এলাকায় কোনও গুলি চালানো হয়নি। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। পরে তাদের পক্ষ থেকে জানানো হয়, কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। বিভ্রান্ত করার চেষ্টা করছেন গ্রামবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, গাছের ছায়ায় বসে এলাকায় আড্ডা দিচ্ছিলেন কয়েকজন গ্রামবাসী। সেই সময়ই সেখানে গুলি চলে। মাটিতে একটি গর্ত মতো জায়গা দেখিয়ে তাদের অভিযোগ, শূন্যে নয়, মাটিতে গুলি ছুড়েছে কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফার ভোট চলাকালীন কোচবিহারের শীতকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। যেখানে প্রাণ হারিয়েছিলেন চারজন। আহত হয়েছিলেন আরও চারজন। যে ঘটনা নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর মাঝেই ফের পঞ্চম দফার ভোটেও গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও তারা ও পরে কমিশন যে অভিযোগ খারিজ করে দেয়।

শীতলকুচির ঘটনা নিয়ে চাপানউতোরের মাঝেই সামনে উঠে আসে এক ভাইরাল ভিডিও। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল মানুষ বাঁশ-লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার কিছুক্ষণের মধ্যেই আকাশভেদী বুলেট চলার শব্দ। মুহূর্তের নিঃশব্দতার পর তীব্র আর্ত চিৎকার। মানুষের হাহাকার। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রের দরজা লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা চলছে। দরজায় সজোরে আঘাত করা হচ্ছে বাঁশ দিয়েও। এই ভিডিও-র অবশ্য সত্যতা যাচাই করা হয়নি এবিপি আনন্দর তরফে।

সেদিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে থার্ড পোলিং অফিসারের দায়িত্ব থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে এবিপি আনন্দ। তিনি বলেছেন, 'বুথের ভিতরে ছিলাম, বাইরে দৃশ্য ওতটা ভালো করে লক্ষ্য করতে পারিনি। লাইনে ভালোমতোই লোক ছিল। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। হঠাৎ বুথের দরজা খোলা থাকায় আমরা দেখতে পেলাম বাইরে একটা গন্ডগোল হচ্ছে। সেটা বাড়তে দরজা বন্ধ করে দিয়েছিলাম। যার কয়েক সেকেন্ডের মধ্যেই গুলির আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পর দরজা ভেঙে একদল ঢুকে ইভিএম ভাঙচুর করল, আমাদেরও মারধর করল। এত ভয়াবহভাবে মারধর শুরু হল মনে হচ্ছিল আর হয়তো বাড়ি ফিরে যেতে পারব না। এই অবস্থায় আরও কিছু লোক বুথে ঢোকে, তারা আমাদের রক্ষা করল। যার কিছুক্ষণ পর পুলিশ ও সেন্ট্রাল ফোর্স এসে বের করে নিয়ে যায়।' 

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget