এক্সপ্লোর

West Bengal Election 2021: প্রার্থীর নাম নিয়ে বিভ্রান্তির অভিযোগ, তৃণমূলের কাঠগড়ায় বিজেপি

ভোটের মুখে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী অরূপ রায়। তাঁর অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতে অরূপ রায় নামের এক ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করিয়েছে বিজেপি।

সুনীত হালদার, হাওড়া: দুই প্রার্থীর নামই এক। আর তা নিয়েই এবার চাপানউতোর। ভোটারদের বিভ্রান্ত করতে অরূপ রায় নামের এক ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করিয়েছে বিজেপি। এমনটাই অভিযোগ মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায়ের। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

নামে কী আসে যায়? শেক্সপিয়ার বলেছিলেন,গোলাপকে যে নামেই ডাকা হোক, তাঁর গন্ধ মিষ্টিই থাকবে। কিন্তু, ভোটের ময়দানে প্রার্থীদের ক্ষেত্রেও কি তাই? না। কারণ, ভোট-যুদ্ধে একজন প্রার্থীর নাম খুবই গুরুত্বপূর্ণ। ভোটের মুখে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী অরূপ রায়। তাঁর অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতে অরূপ রায় নামের এক ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করিয়েছে বিজেপি। মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায় বলেন, ‘‘এর পিছনে বিজেপির হাত রয়েছে। এতে কোনও লাভ হবে না কারণ ব্যালট আমার নাম এক নম্বরে রয়েছে। নামের পাশে রয়েছে ঘাসফুল প্রতীক। তাই ভোটাররা সহজে বিভ্রান্ত হবেন না।’’

এর আগে দু’বার ওই কেন্দ্র থেকে ভোটে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন অরূপ রায়। ২০১১ সালেও এই কেন্দ্রে ছিল অরূপ বনাম অরূপ। তৃণমূল প্রার্থী অরূপ রায়ের প্রতিপক্ষ ছিলেন সিপিএম প্রার্থী অরূপ রায়। সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতে তখন, নিজের নামের পাশে ডাকনাম অপু নিয়ে প্রচার করেছিলেন অরূপ। তৃণমূলের অভিযোগ, এবারেও ভোটারদের বিভ্রান্ত করতে একই কাজ করা হয়েছে। যদিও, তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘‘ডামি ক্যান্ডিডেট বলে কিছু হয় না। এখানে সবাই প্রার্থী। বিজেপি ওই কেন্দ্রে শুধুমাত্র দলীয় প্রার্থী সঞ্জয় সিংহকে দাঁড় করিয়েছেন। এর বাইরে কোন প্রার্থীকে দাঁড় করায় নি।’’ দুই প্রার্থীর একই নাম। ভোটে কি এর কোনও প্রভাব পড়বে? তার উত্তর মিলবে ২ মে ফল বেরনোর পর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget