এক্সপ্লোর

WB Election 2021: কাটোয়ায় ফের জোটে জট, মনোনয়ন জমা দিতে গিয়ে হতবাক কংগ্রেস প্রার্থী

কংগ্রেসের প্রার্থী থাকা সত্ত্বেও প্রার্থী দিয়েছে সিপিএম। দেওয়াল লিখন, প্রচারও পুরোদমে শুরু করে দিয়েছেন বাম প্রার্থী। যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে বামেরা।

রানা দাস, পূর্ব বর্ধমান: কাটোয়ায় জোটে নতুন করে জট। আবার জোটে হোঁচট। মনোনয়নপত্র জমা দিতে এসে বিস্মিত হয়ে গেলেন কাটোয়ার কংগ্রেস প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায়। মনোনয়ন পত্রে সই করার সময় দেখলেন তাঁর কেন্দ্রেই মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যাচ্ছেন সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচি।

কংগ্রেসের প্রার্থী থাকা সত্ত্বেও প্রার্থী দিয়েছে সিপিএম। দেওয়াল লিখন, প্রচারও পুরোদমে শুরু করে দিয়েছেন বাম প্রার্থী। যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে বামেরা। দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে জোটকে কটাক্ষ করেছে তৃণমূল।

১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত কাটোয়া ছিল কংগ্রেসের দখলে। এবারও সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেসকে আসনটি ছাড়া হয়। কিন্তু মনোনয়ন পেশের দিনেই সামনে চলে এল ফাটল। কংগ্রেসকে কার্যত অন্ধকারে রেখে একইদিনে মনোনয়ন জমা দিলেন সিপিএম প্রার্থী। দেওয়াল লিখন ও প্রচার পুরোদমে শুরু করে দিয়েছেন সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচি। সিপিএম প্রার্থী দেওয়ায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। তবে তাঁদের আশা, বাম প্রার্থী মনোনয়ন তুলে নেবেন। কাটোয়ার কংগ্রেস প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায় জানান, ‘‘আমাদের প্রার্থী সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএম প্রার্থী দিলেও আমি সংযুক্ত মোর্চার ঘোষিত প্রার্থী, আমিই প্রার্থী থাকব ৷’’

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানান, ‘‘সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, আমাদের প্রার্থীই থাকবে, কোনও সমস্যা হবে না ৷’’ মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন বাম প্রার্থী। কাটোয়ার সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচি জানান, ‘‘আমরা শেষ পর্যন্ত একইসঙ্গে লড়ব। প্রার্থীপদ প্রত্যাহার করব কি না তা রাজ্য নেতৃত্ব ঠিক করবে ৷’’

তবে এনিয়ে জোটকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, ‘‘কংগ্রেসের প্রার্থী নিয়ে সমস্যা ছিল, সিপিএম হয়তো তাদের ভরসা করতে পারছে না, সবার প্রার্থী থাকলে বোঝা যাবে কার কতটা শক্তি ৷’’ ২২ এপ্রিল কাটোয়ায় ভোট ৷ এই কেন্দ্রে মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন ৭ এপ্রিল ৷ শেষ পর্যন্ত কি দুই প্রার্থীই লড়বেন? না কি শেষ মুহূর্তে কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন? তা দেখতেই মুখিয়ে সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 : ভোটারদের 'ভয়' দেখিয়ে তৃণমূল নেতা আটক !
ভোটারদের 'ভয়' দেখিয়ে তৃণমূল নেতা আটক !
News Live Updates: দিল্লিতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯, কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
দিল্লিতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯, কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
Mothabari News: ১০ দিন আগে আশঙ্কায় প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না? মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন
১০ দিন আগে আশঙ্কায় প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না? মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন
Suvendu Adhikari: 'তৃণমূল দ্বারা পরিকল্পিত' ! মোথাবাড়ি কাণ্ড নিয়ে মমতার ছবি ও ভিডিও পোস্ট করে কী দাবি শুভেন্দুর ?
'তৃণমূল দ্বারা পরিকল্পিত' ! মোথাবাড়ি কাণ্ড নিয়ে মমতার ছবি ও ভিডিও পোস্ট করে কী দাবি শুভেন্দুর ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget