এক্সপ্লোর

WB election 2021: বালির গাড়ি আটকে তৃণমূলের জন্য তোলা আদায় পুলিশের, অভিযোগ পিংলার বিজেপি প্রার্থীর

প্রায় আড়াই ঘণ্টা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। তাঁর অভিযোগ,ভোটের মুখে তৃণমূলের জন্য বালির গাড়ি থেকে তোলা আদায় করছে পুলিশ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ভোটের আগে তোলা আদায়ের অভিযোগ ঘিরে উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের জন্য বালির গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগ তুললেন পিংলার বিজেপি প্রার্থী। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তোলাবাজির অভিযোগ সম্পর্কে কিছু জানা নেই বলে জানিয়েছেন পিংলা থানার ওসি।

পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ! পিংলার বিজেপির প্রার্থীর সামনেই পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন দলের কর্মীরা! তোলাবাজির অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে স্লোগানও দিলেন বিজেপি কর্মীরা!

প্রায় আড়াই ঘণ্টা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। তাঁর অভিযোগ,ভোটের মুখে তৃণমূলের জন্য বালির গাড়ি থেকে তোলা আদায় করছে পুলিশ। পিংলার বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য বলেন, ‘‘গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময় দেখি, পিংলার জামনা এলাকায় বালির গাড়ি আটকে টাকা আদায় করছে পুলিশ। তৃণমূলের জন্য এই টাকা আদায় করা হচ্ছে।’’

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘পিংলার পুলিশ টাকা তুলে  এই ভোটে তৃণমূলের খরচ দিচ্ছে।’’ যদিও, এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

পিংলা থানার ওসি জানিয়েছেন, তোলাবাজির অভিযোগ সম্পর্কে তাঁর কিছু জানা নেই।

উল্লেখ্য, এবারের রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে দু্র্নীতির অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানির অভিযোগ করছে। বিজেপি নেতারা ভোটের প্রচারে নানান জনসভায় এ ধরনের অভিযোগ করেছেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে।

আর দুদিন পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। এবার রাজ্যে নজিরবিহীন আট দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের প্রচার ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। আজ প্রথম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। এমনই পরিস্থিতি পিংলার বিজেপি প্রার্থী তৃণমূলের জন্য বালির গাড়ি আটকে পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ করলেন। যদিও তৃণমূল এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget