এক্সপ্লোর

WB Election 2021 প্রকাশ্যে বিজেপি কর্মীকে গুলি মারার হুমকি তৃণমূল প্রার্থীর, রিপোর্ট চাইল কমিশন

তৃণমূল প্রার্থীর হুমকি দেওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন

সন্দীপ সমাদ্দার ও রুমা পাল, পুরুলিয়া: বিজেপি কর্মীকে প্রকাশ্যে গুলি মারার হুমকি দিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী। ইভিএম-কারচুপির অভিযোগ নিয়ে গন্ডগোলের সময় এই হুমকি দেন তৃণমূল প্রার্থী  সুজয় বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

‘‘দেশকে গদ্দারোকো....গোলি মারো...’’ দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই স্লোগান দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর! এবার এই গুলি মারার হুমকি শোনা গেল একেবারে বিধানসভা ভোটের দিন! তৃণমূল প্রার্থীর মুখ থেকে! ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে শনিবার সকালে, পুরুলিয়া শহরের ১২৭ নম্বর বুথের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি বেধে যায়। এরই মধ্যেই পুরুলিয়ার তৃণমূল প্রার্থী এক বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দেন। যে ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়।

তৃণমূলের অভিযোগ, এই বুথে ইভিএমে কারচুপি করা হয়েছে। যার ফলে, জোড়াফুল বোতাম টিপলেই, ভোট যাচ্ছে পদ্মে। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘RO-DMকে অভিযোগ করেছি, প্রতি দুটি ভোটের একটি বিজেপিতে যাচ্ছে, ৩৬টি মেশিন খারাপ হয়েছে, যেখানে সংখ্যালঘু ভোট রয়েছে।’’

হারের ভয়ে ভোট বানচাল করতে চক্রান্ত করে তৃণমূল এই অভিযোগ তুলছে বলে দাবি করেছে বিজেপি। পুরুলিয়ার ১২৭ নম্বর বুথের বিজেপি নির্বাচনী এজেন্ট সুজয় চক্রবর্তী বলেন, ‘‘মানুষ বিজেপিকে সমর্থন করছে, ভয় পেয়ে চক্রান্ত করে অভিযোগ তুলছে।’’

ইভিএমে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার। পুরুলিয়ার ১২৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার তাপস চন্দ্র কুইরি বলেন, ‘‘অভিযোগ ঠিক নয়, ওনার সামনেই কয়েকজনে জিজ্ঞেস করি, তারা সকলেই বলছেন সব ঠিক আছে।’’

তৃণমূল প্রার্থীর হুমকি দেওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

বিতর্কিত এই স্লোগান বঙ্গ রাজনীতিতে নতুন নয়! গত জানুয়ারিতে টালিগঞ্জ-হাজরা রুটে তৃণমূলের শান্তি মিছিল থেকে উঠেছিল গোলি মারোর স্লোগান। পরের দিন চন্দননগরের রথতলা মোড়ে, বিজেপির মিছিলেও শোনা গেল ‘গোলি মারো’ স্লোগান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget