এক্সপ্লোর

WB election 2021: বাড়িতে দেওয়াল লিখন নয়, সাইনবোর্ড আদিবাসী গ্রামের বাসিন্দাদের

ইতিমধ্যেই বিজেপির তরফে ওই গ্রামে দেওয়াল লেখা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, সেই লেখা তাঁরা মুছে দেবেন।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম- গ্রামের বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক দল লিখতে পারবে না। এই মর্মে সাইনবোর্ড টাঙালেন বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার এক আদিবাসী গ্রামের বাসিন্দারা। যদিও ইতিমধ্যেই বিজেপির তরফে ওই গ্রামে দেওয়াল লেখা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, সেই লেখা তাঁরা মুছে দেবেন। এ নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানউতোর শুরু হয়েছে।

ঘরের দেওয়াল রাজনৈতিক দলকে ছাড়তে নারাজ বীরভূমের এক আদিবাসী গ্রাম। গ্রামের বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের ঐতিহ্যবাহী পশু পাখি গাছ পালার ছবিই শুধু থাকবে দেওয়ালে। রাজনৈতিক দলের প্রতীকচিহ্নের আঁকা যাবে না বা প্রার্থীর নাম লেখা যাবে না। বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার সোনাঝুরি খোয়াই লাগোয়া বনের পুকুরডাঙা গ্রামের বাসিন্দারা তাঁদের আপত্তির কথা সরাসরি গ্রামের বাইরে সাইনবোর্ডে লিখে দিয়েছেন। 

জানিয়ে দিয়েছেন, গ্রামে রাজনৈতিক দেওয়াল লিখন করা যাবে না। যদিও এই সব আপত্তি সাইনবোর্ডে ওঠার আগেই বিজেপির তরফে গ্রামের বাড়ির দেওয়ালে লেখা হয়ে গেছে। গ্রামবাসীদের দাবি, তাঁরা ওই লেখা মুছে দেবেন। নতুন করে আর কাউকে লিখতে দেবেন না। এ নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের চাপানউতোর। তবে যেভাবে গ্রামবাসীরা রাজনৈতিক দেওয়াল লিখনের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি তুলেছেন, তা নিয়ে সরগরম শান্তিনিকেতন।

এদিকে রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে উত্তপ্ত দক্ষিণবঙ্গের দুই জেলা। কোথাও তৃণমূলের ফ্লেক্স, ফেস্টুন পোড়ানোর অভিযোগ উঠল। কোথাও আবার ছেঁড়া অবস্থায় মিলল বিজেপির ব্যানার। শুক্রবার বোলপুরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহর নির্বাচনী সভা উপলক্ষে শান্তিনিকেতনের সুভাষ পল্লি এলাকায় লাগানো হয় ফ্লেক্স, ফেস্টুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেইসব ফ্লেক্স, ফেস্টুন শনিবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে পুড়িয়ে দেয় বলে তৃণমূলের অভিযোগ। বোলপুরের তৃণমূল নেতা নিমাই দাস জানান, ‘‘তৃণমূল প্রার্থীর সমর্থনে ফ্লেক্স, ফেস্টুন লাগানো হয়। গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা সেগুলো ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে ৷’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026: এর আগে কাতলা মাছ নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, রবিবাসরীয় সকালে ফের কোন নতুন চমক BJP প্রার্থী শারদ্বতর ?
এর আগে কাতলা মাছ নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, রবিবাসরীয় সকালে ফের কোন নতুন চমক BJP প্রার্থী শারদ্বতর ?
News Live Updates: যুদ্ধবিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা-ইউরোপ, স্লোগান উঠল, 'নো কিংস', মিছিলে হাঁটছেন তারকারাও
যুদ্ধবিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা-ইউরোপ, স্লোগান উঠল, 'নো কিংস', মিছিলে হাঁটছেন তারকারাও
West Bengal Election 2026: দলীয় পতাকা লাগানো ঘিরে বিবাদ, তৃণমূল নেতাকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ! ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার
West Bengal Election 2026: দলীয় পতাকা লাগানো ঘিরে বিবাদ, তৃণমূল নেতাকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ! ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার
Amit Shah:
"বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে..", জরুরি বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget