এক্সপ্লোর

West Bengal Election 2021:‘মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়!’ ২ জায়গায় নয়, এখান থেকেই দাঁড়ান, খেজুরির সভায় মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

নন্দীগ্রামের সভা থেকে বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি সেখান থেকেও লড়তে চান বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী তার পাল্টা গতকাল তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, মাননীয়া দাঁড়ান। আধ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। মমতা গতকাল নন্দীগ্রামকে ভোলেননি বলেও জানিয়েছেন। আজ সুর চড়িয়ে তৃণমূলত্যাগী নেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়।

কলকাতা: নন্দীগ্রামের সভা থেকে বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি সেখান থেকেও লড়তে চান বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী তার পাল্টা গতকাল তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, মাননীয়া দাঁড়ান। আধ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। মমতা গতকাল নন্দীগ্রামকে ভোলেননি বলেও জানিয়েছেন। আজ সুর চড়িয়ে তৃণমূলত্যাগী নেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়। নন্দীগ্রামের সঙ্গে তিনি কতটা একাত্ম বোধ করেন, বোঝাতে গিয়ে ‘ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম মেজ বোন’ বলে মমতা যে তুলনা টেনেছিলেন, গতকালই তার সমালোচনা শুরু হয় বিরোধী শিবির থেকে। বিজেপি, বাম নেতারা বলেন, উনি ভবানীপুরে এবার জিততে পারবেন না, আগাম বুঝে গিয়েছেন বলেই নন্দীগ্রামে দাঁড়াতে চাইছেন। মেদিনীপুর যাঁদের গড় বলে পরিচিত, কাঁথির অধিকারী পরিবারের বড় ছেলে আজ কার্যত সেই সুরেই প্রশ্ন তুলেছেন, ‘কার ভরসায় নন্দীগ্রামে দাঁড়াবেন মমতা ?’ পাশাপাশি তিনি মমতার উদ্দেশে বলেন, ‘এক জায়গায় দাঁড়ান, দু জায়গায় দাঁড়ালে চলবে না। মেজ বোন, বড় বোন, যাই হোক, দু জায়গায় দাঁড়াতে দেব না। এও বলেন, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে মমতাকে। এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে লেটারপ্যাড তৈরি রাখুন, এই বলেও মমতাকে কটাক্ষ করেন গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু। (নন্দীগ্রামকাণ্ডে সিবিআই চার্জশিটে নাম থাকা সত্যজিতের জামিনের ব্যবস্থা করেছেন মমতা, সত্যজিতকে তৃণমূলে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।) মমতার এদিনের পুরুলিয়া সভা নিয়েও বিদ্রূপের সুরে শুভেন্দু বলেন, মমতার সভা আসলে আসাদউদ্দিন ওয়েসির সভা। কারা সভায় এসেছিলেন সবাই জানে। মমতা রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত, কোথায় সভা করছেন জানেন না, এও বলেন তিনি। মমতা পাঁচ বছর অন্তর আসেন বলেও কটাক্ষ করেন। মমতা এদিন সভায় হাতে কাগজের তাড়া থেকে স্থানীয় নেতাদের নাম পড়ছিলেন। তা নিয়েও শুভেন্দুর খোঁচা, মমতার সবার নাম দেখে পড়ছিলেন, শুভেন্দুকে টুকলি করতে হয় না। তাঁর আজকের সভার আগে ৫ জায়গায় হামলা হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। হুঁশিয়ারি দেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিলাম, না হলে সোমবার তমলুকে বসে থাকব। নাম না করে শুভেন্দু টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। কটাক্ষ করেন, তোলাবাজ ভ্রাতুষ্পুত্র যা বলবে তাই হবে’ ‘তোলাশ্রী পুরষ্কার পাবেন ভাইপো আর মমতা পাবেন ‘মিথ্যাশ্রী পুরষ্কার। কয়েকটি জায়গায় তৃণমূল বিধায়কদের করোনা ভ্যাকসিন নেওয়ার প্রসঙ্গেও শুভেন্দুর তোপ, আমফানের টাকা চোর, এখন করোনার টিকা চোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget