এক্সপ্লোর

WB Election 2021:সপ্তম ও অষ্টম দফার ভোট হোক একসঙ্গে, কমিশনে দাবি তৃণমূলের

এই দাবি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হয় তৃণমূলের একটি প্রতিনিধি দল।

কলকাতা : রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করা হোক। এই দাবি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হয় তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে একটি চিঠি জমা করেন প্রতিনিধিরা।

এর আগেও বাকি দফাগুলির ভোট একসঙ্গে করার দাবি জানিয়েছিল তৃণমূল। গতকাল হেমতাবাদের সভা থেকে কমিশনের উদ্দেশে হাতজোড় করে তৃণমূল নেত্রী অনুরোধ করেছিলেন, একদিনে নির্বাচন করে দিন, মানুষের জীবন নিয়ে খেলবেন না। বিজেপির কথায় চলবেন না।

সেই একই দাবি নিয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে হাজির হয় তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন - সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, পূর্ণেন্দু বসুরা।  

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি দাবিপত্র জমা করেন তাঁরা। তাতে আবেদন জানিয়ে বলা হয়, গোটা দেশে করোনার বিপদ বোঝে। এবং অতিমারীর দ্বিতীয় ঢেউ রোখার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল। তার পর থেকে প্রায় ৫২ দিন ধরে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীরা প্রচার করার সুযোগ পেয়েছেন। এই পরিস্থিতিতে বাকি দফাগুলি একসঙ্গে করে দেওয়া হলে কোনও ক্ষতি হবে না। তাই আমাদের অনুরোধ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করা হোক। 

তৃণমূল প্রতিনিধি দলের সদস্য সুখেন্দু শেখর রায় বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত ১৫ এপ্রিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল যাতে বাকি দফার ভোটগুলি একসঙ্গে করে দেওয়া হয়। গতকালও তিনি একই আবেদন জানান। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদনপত্র জমা করলাম।

প্রসঙ্গত, বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট প্রচার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন জেলাতেও যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। তবে ২৬ এপ্রিল একটি 'সিম্বলিক মিটিং' করবেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget