এক্সপ্লোর

WB Election 2021: ভোটের বাংলায় নন্দীগ্রাম দিবস পালন তৃণমূল-বিজেপির

সকাল সাড়ে ১০টা নাগাদ বকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূল নেতারা। মন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও এখানে থাকবেন দোলা সেন ও পূর্ণেন্দু বসু। এরপর ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ স্মরণে সভা করবেন তৃণমূল নেতা-নেত্রীরা। পাশাপাশি, বিজেপির তরফেও নন্দীগ্রাম দিবস উপলক্ষে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বকুলনগরের অধিকারী পাড়ার অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

কলকাতা: ভোটের মুখে বিজেপি ও তৃণমূল দুই দলই আজ নন্দীগ্রাম দিবস পালন করবে। সকাল সাড়ে ১০টা নাগাদ বকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূল নেতারা। মন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও এখানে থাকবেন দোলা সেন ও পূর্ণেন্দু বসু। এরপর ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ স্মরণে সভা করবেন তৃণমূল নেতা-নেত্রীরা। পাশাপাশি, বিজেপির তরফেও নন্দীগ্রাম দিবস উপলক্ষে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বকুলনগরের অধিকারী পাড়ার অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এরপর সোনাচূড়ার শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি।

অন্যদিকে, নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই আজ হাজরার সভায় দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভায় হুইলচেয়ারে থাকতে পারেন তৃণমূলনেত্রী। সভা শেষে এরপর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী।

উল্লেখ্য, দিনকয়েক আগে এই নন্দীগ্রামেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। বুধবার নন্দীগ্রামে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। গোড়ালি ও পায়ের পাতায় আঘাত নিয়ে নন্দীগ্রাম থেকে কলকাতার এসএসকেএম-এ আনা হয় তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থীকে। যন্ত্রণায় কাতরাতে থাকা মুখ্যমন্ত্রীকে পাঁজাকোলা করে গাড়ির পিছনের সিটে শুইয়ে দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। সেই অবস্থায় গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম থেকে প্রায় ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে আস হয় কলকাতার এসএসকেএম-এ। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আপাতত পায়ে প্লাস্টার রয়েছে তাঁর। পরতে হচ্ছে বিশেষভাবে তৈরি চটি।

উল্লেখ্য, ভোটের বাংলায় মহাযুদ্ধের এপিসেন্টার নন্দীগ্রাম। প্রচারে ঝড় তুলতে মরিয়া দুপক্ষ। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কংগ্রেস-বাম-আইএসএফ জোট সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবারই জমি আন্দোলনের ধাত্রীভূমিতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মনোনয়ন পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন পেষ করেন শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ ওই অঞ্চলেই এবার নন্দীগ্রাম দিবস পালন করছে বিজেপি ও তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget