এক্সপ্লোর

Modi: ''পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না", অনুপ্রবেশ ইস্যুতে সরব মোদি, পাল্টা দিলেন মমতাও

WB Election: শনিবার কাটোয়াতে জনসভা করেন নরেন্দ্র মোদি। 'অনুপ্রবেশ' ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। বলেন, 'পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না'। 

কলকাতা: হাতে আর সময় নেই, কয়েকদিন পরেই বঙ্গ ভোটের প্রথম দফা। আর এর আগে বাংলায় এসে বিজেপির হয়ে ভোট প্রচারের ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কাটোয়াতে জনসভা করেন তিনি। এই সভা থেকে 'অনুপ্রবেশ' ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। বলেন, 'পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না'। অনুপ্রবেশ ইস্যুতে সরব মোদি, পাল্টা দিলেন মমতাও।

পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে 'অনুপ্রবেশ' যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তা একেবারে স্পষ্ট। প্রচারে বার বার অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী না, অমিত শাহও একই বার্তা দিয়েছেন বার বার। প্রধানমন্ত্রী শনিবারের জনসভা থেকে হুঙ্কার দিয়ে বলেন, 'অনুপ্রবেশকারীদের সরকার চলতে দেবেন?' 'পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না'। এই মন্তব্যের পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সবাই অনুপ্রবেশকারী হলে কাদের ভোটে জিতলেন মোদি?'

সভা থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ''BJP সরকার পশ্চিমবঙ্গকে একটা বড় সমস্যা থেকে মুক্তি দিতে চায়। যারা ভারতে অনুপ্রবেশকারী তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমি সব অনুপ্রবেশকারীদের বলব, নিজের জিনিসপত্র বেঁধে নিন। শুধু এটা নয়, যারা অনুপ্রবেশকারীদের এনেছে, নকল কাগজ বানিয়েছে, এখানকার সরকারি সুবিধা পাইয়ে দিয়েছে, তাদের সবার হিসেব হবে।''

মোদির মন্তব্যের পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' SIR করে প্রায় ৯০ লক্ষের নাম বাদ দিয়েছে। ভোটের আগে করার কী দরকার ছিলো? সবাই যদি অনুপ্রবেশকারী হয়, তবে মোদি জি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টেই জিতেছো, যেখান থেকে ৯০ লক্ষ নাম বাদ দিয়েছো। তবে তুমি কেন পদত্যাগ করবে না? অমিত শাহ, তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের সরকার কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবেনা বলে লোকের উপর হামলা করছে।''

উল্লেখ্য, বাংলার মানুষকে সমস্যায় ফেলছে বহিরাগতরা, এমন দাবি করেন অমিত শাহও। ডেবরার জনসভা থেকে জানিয়েছিলেন, 'বাংলার যুবকদের বেরোজগার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' 'বিজেপি চায় পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশমুক্ত রাখতে, কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায় চান অনুপ্রবেশকারীদের এখানে রাখতে।' 'অনুপ্রবেশকারীরা গরিব মানুষদের রোজগার নষ্ট করছে।' 'মমতা বন্দ্যোপাধ্য়ায় চান না, অনুপ্রবেশকারীদের তাড়ানো হোক।' 'ভোটের পর এক এক জন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানো হবে বাংলা থেকে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget