এক্সপ্লোর

Satabdi Roy : সিউড়িতে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী

Uncontested Win : কেষ্টর কায়দাতেই এবারেও লালমাটিতে পঞ্চায়েত দখলের হিড়িক। এবারেও বীরভূমে হিট 'বিনা প্রতিদ্বন্দ্বিতা' ফ্যাক্টর।

সিউড়ি : অনুব্রত মণ্ডলহীন বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। সিউড়িতে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। পানীয় জল ও আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে গ্রামবাসীর ক্ষোভের মুখে শতাব্দী। তিনি বলেন, 'বাড়ি-ত্রিপল পায়নি বলছে। আর নদীর ব্রিজ বলছে। ওটা আমাকে জানতে হবে কী টাকা। যে টাকা সেটা আমার কাছে আছে কি না জানতে হবে। আমি বলে যাব, হ্যাঁ করে দেব। আমি ওরকম কথা বলি না। সুতরাং, আমাকে একটা এস্টিমেট দিক। সেটা যদি আমার কাছে থাকে, আমি করে দেব। ' 

কেষ্টর কায়দাতেই এবারেও লালমাটিতে পঞ্চায়েত দখলের হিড়িক। এবারেও বীরভূমে হিট 'বিনা প্রতিদ্বন্দ্বিতা' ফ্যাক্টর। তৃণমূলের ঝুলিতে ইতিমধ্যেই চলে গেছে নানুরের ১১ টি  ও বোলপুর ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত । একইভাবে লাভপুরের ৯ টি পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। বোলপুর ব্লকের সাত্তোর গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে। কিন্তু কেন এতগুলো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কীভাবে জিতল তৃণমূল? বিভিন্ন পঞ্চায়েতে একের পর এক মনোনয়ন প্রত্যাহার করছেন বিরোধী দলের প্রার্থীরা। কেউ 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করছেন। আবার কেউ কারণ হিসাবে 'শরীর অসুস্থ', 'পারিবারিক সমস্যা'-র কথা উল্লেখ করছেন। এর মধ্যে বেশিরভাগই গ্রাম পঞ্চায়েত আসন। কিন্তু বীরভূমে কেন পরপর মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন বিরোধী প্রার্থীরা ? নেপথ্যে কি শাসকের 'চাপ'? বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা থাকলেও, প্রকাশ্যে অবশ্য মুখ খোলেননি প্রত্য়াহারকারী বিরোধী প্রার্থীরা। 

এদিকে লালমাটির জেলায় এর আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী রায় ( Satabdi Roy )। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসী।

জানুয়ারি মাসে রামপুরহাটের বিষ্ণুপুর গ্রামে, জনসংযোগে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে তাঁকে দেখেই রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। শুধু সেখানেই নয়, জানুয়ারিতে  রামপুরহাট, নলহাটির পর মহম্মদবাজারেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে, বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী। মহম্মদবাজারের ফুল্লাইগ্রামে, শতাব্দীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। মূলত, পানীয় জল, আবাস যোজনায় বাড়ি না পাওয়ায় ক্ষোভ উগরে দেয় গ্রামবাসী। স্থানীয়রা দাবি করে , ' আমরা জল চাই, স্বাস্থ্য় চাই। আমরা চাষের সুবিধা চাই, আমাদের গ্রামে ১৫ বছরেও জল হয়নি।'

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget