এক্সপ্লোর

WB Phase 3 Voting 2021: আরামবাগে সুজাতা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, বাঁশ নিয়ে তাড়া

রাজ্য বিধানসভার তৃতীয় পর্বের নির্বাচন চলাকালে অশান্তি। হুগলির   আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ। বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ।

 হুগলি: রাজ্য বিধানসভার তৃতীয় পর্বের নির্বাচন চলাকালে অশান্তি। হুগলির   আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ। বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ। চাষের খেত দিয়ে কার্যত পালিয়ে বাঁচানোর চেষ্টা করলেন।তখনও পিছন পিছন বিশাল লাঠি হাতে ছুটলেন গ্রামবাসীরা।তাঁর গাড়িও ভাঙচুরেরও চেষ্টা করেন উন্মত্ত গ্রামবাসীরা। 

সুজাতার অভিযোগ, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।  ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ  দেখান সুজাতা। তিনি বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছেন।  সুজাতার অভিযোগ, তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি। তৃণমূল প্রার্থীর অভিযোগ,  আরামবাগে দীর্ঘদিন ধরে দুষ্কৃতী ঢুকিয়ে রেখেছিল বিজেপি। আমরা বারবার প্রশাসনকে বলেছিলাম।

পাল্টা বিজেপি সুজাতার বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ এনেছে বিজেপি। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল প্রার্থীর সঙ্গে আসা লোকজন তাঁদের ওপর চড়াও হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। 

এর আগে হুগলিরই  খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজবুল করিমকে রাস্তায় ফেলে চ্যালাকাঠ দিয়ে পেটানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। মারতে মারতে এলাকাছাড়া করা হয় তৃণমূল প্রার্থীকে। প্রায় ২০ মিনিট ধরে এই ঘটনা ঘটলেও ধারেকাছে কোনও পুলিশ কর্মীকে দেখা যায়নি বলে তৃণমূল প্রার্থীর দাবি।

খানাকুলের হরিশচকে রাস্তা আটকে ভোটারদের প্রভাবিত করা ও বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে গেরুয়া শিবির। এরপর সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও ক্যুইক রেসপন্স টিম। বেআইনি জমায়েত হঠানোর পর এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির একটি ক্যাম্প অফিস সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। 

এরইমধ্যে  তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে গোপীনাথপুর এলাকায় গো ব্যাক স্লোগান তৃণমূলের। ১০-১২টা গাড়ির কনভয় নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। 

বিস্তারিত আসছে.....

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget