এক্সপ্লোর

West Bengal Election News: ভোটারদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী? ভয়ঙ্কর অভিযোগ উঠল এই কেন্দ্রে!

এদিকে আজ ভোটের দিনে ভোটগ্রহণের মাঝে ভোটারদের মারধরের অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বাঁকুড়া: পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে বার বার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রতি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও নিরাপত্তার খামতি রাখতে চাইছে না তারা। প্রথম দফার ভোটে উত্তপ্ত বাঁকুড়ার কোতুলপুর। 

এদিকে আজ ভোটের দিনে ভোটগ্রহণের মাঝে ভোটারদের মারধরের অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ রীতিমতো বাড়ির মধ্যে ঢুকে মারধর করে ভাঙচুর চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।                                                              

স্থানীয় বাসিন্দা এবিপি আনন্দকে বলেছেন, 'কেন্দ্রীয় বাহিনীর ওঁরা সব এল। ৫-৭ জনকে ছুটিয়ে এদিকে নিয়ে আসে। এবার আমাদের বলে দিদি ওঁরা যদি আবার আপনাদের এখানে আসে তাহলে কিন্তু ঘরদোর সব জ্বালিয়ে দেব। বলছে আমাদের কাছে পারমিশন আছে এসব করার। এরপর চেয়ার বাইক বাইরে যা ছিল সব তো ভেঙেছে, আবার হুমকিও দিয়েছে। এও বলেছে আপনাদের বাড়ি থেকে টেনে বের করে অ্যারেস্ট করতে পারি। গুলি দিয়ে ফায়ার করার হুমকি দিয়েছে'। জানা গিয়েছে ওই স্থানীয় বাসিন্দারা তৃণমূল দল করেন। 

এদিকে আজ, চোপড়ায় ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, জখম বৃদ্ধা ও তাঁর ভাইপো। তৃণমূল কর্মীদের দাবি, ঝড়িমন নেশা নামে এক বৃদ্ধা তাঁর ভাইপোকে নিয়ে ভোট দিতে ওই বুথে যান। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন। এতে প্রতিবাদ জানিয়ে ওই বৃদ্ধা বলেন, ভোট তাঁর গণতান্ত্রিক অধিকার এবং তিনি নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন। অভিযোগ, এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই বৃদ্ধা ও তাঁর ভাইপোকে মারধর করেন বলে অভিযোগ।                              

ভোটের দিন ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্যই যাঁদের আনা, তাঁদের বিরুদ্ধেই ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এও অভিযোগ উঠেছে যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী। 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget