এক্সপ্লোর

WB Election 2021: বিজেপিতে যোগ দিয়েই পেলেন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা, নিজেই জানালেন শান্তিপুরের বিধায়ক

শান্তিপুরের বিধায়ককে দেওয়া হল ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অরিন্দম ভট্টাচার্য।এ কথা নিজেই জানিয়েছেন শান্তিপুরের বিধায়ক।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বাড়ল তাঁর নিরাপত্তা।আজ রাজ্যপালের সঙ্গেও দেখা করেন অরিন্দম।কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

কলকাতা: শান্তিপুরের বিধায়ককে দেওয়া হল ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অরিন্দম ভট্টাচার্য।এ কথা নিজেই জানিয়েছেন শান্তিপুরের বিধায়ক।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বাড়ল  তাঁর নিরাপত্তা।আজ রাজ্যপালের সঙ্গেও দেখা করেন অরিন্দম।কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন বলেও জানান অরিন্দম। প্রথমে কংগ্রেস থেকে তৃণমূলে। এবার ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে এসেছেন।৪ বছরে ৩টি দল! এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন শান্তিপুরের বিধায়ক। কয়েকদিন আগে দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন অরিন্দম ভট্টাচার্য। বিজেপিতে যোগ দিয়ে তিনি অভিযোগ করেছিলেন, তৃণমূলে যোগ্যদের কাজ করতে দেওয়া হয় না, হাত বেঁধে রাখা হয়। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বামেদের সমর্থনে শান্তিপুর থেকে জিতেছিলেন তৎকালীন কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। সেইসময় যুব কংগ্রেসের রাজ্য সভাপতিও ছিলেন তিনি। কংগ্রেসের হয়ে ভোটে জেতার ঠিক ১৩ মাস পর, ২০১৭-র ২১ জুন, তৃণমূলে যোগ দেন অরিন্দম ভটাচার্য। তারপর ৩ বছর ৭ মাসের মাথায় ফের দলবদল। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান। ২০১৬-র বিধানসভা নির্বাচনে, শান্তিপুরে তৃণমূল প্রার্থী অজয় দে-কে প্রায় ১০ হাজার ভোটে (৯ হাজার ৫৭০) হারিয়েছিলেন তৎকালীন জোট প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। ২০১৯-এর লোকসভা ভোটে, রানাঘাট লোকসভা কেন্দ্রের অধীনস্ত সাতটি বিধানসভা আসনের ৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি। তার মধ্যে অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্র শান্তিপুরে তৃণমূলের থেকে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। তৃণমূল অবশ্য অরিন্দমের দলত্যাগকে গুরুত্ব দিতে চায়নি। দলের এক  স্থানীয় নেতা বলেছিলেন,  অরিন্দম যাওয়ায়  স্বস্তি এসেছে। তাঁর যাওয়ায় দলের কোন ক্ষতি হবে না বরং শান্তিপুরে তৃণমূল আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। অন্যদিকে, অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দেওয়ায় নদিয়ার শান্তিপুরে দলের অন্দরে ক্ষোভের খবর সামনে এসেছিল। উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। এবার অরিন্দমকে দেওয়া হল ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget