এক্সপ্লোর

West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের কাজে 'সন্তুষ্ট' অধীর! প্রশংসা করে আর কী বললেন?

বহরমপুরে এদিন সকাল ১০.৩০টা নাগাদ ভোট দেন অধীর চৌধুরী। ভোট দিয়ে বেরিয়ে অধীর চৌধুরী বলেন, 'এখনও পর্যন্ত ভোট ভালই হচ্ছে।'

কলকাতা: ছাব্বিশের হাইভোল্টেজ বিধানসভা ভোটে মুর্শিদাবাদ, বহরমপুর সকলের নজরে। সেই কেন্দ্রেই প্রথম দফা ভোটের আগের রাত থেকেই অশান্তি সূত্রপাত। ভোটের দিনও বাদ গেল না। তবে তা নওদা, ডোমকল এই এলাকায় এদিন সংবাদ শিরোনামে থেকেছে সকাল থেকেই। শিরোনামে থেকেছেন হুমায়ুন কবীরও। যদিও অন্য সুর বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর গলায়। 

বহরমপুরে এদিন সকাল ১০.৩০টা নাগাদ ভোট দেন অধীর চৌধুরী। ভোট দিয়ে বেরিয়ে অধীর চৌধুরী বলেন, 'এখনও পর্যন্ত ভোট ভালই হচ্ছে। সব কেন্দ্রেই পোলিং এজেন্টরা বসতে পেরেছেন। নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে তা সন্তোষজনক'। জেলা রাজনীতিতে রবিনহুড বলে পরিচিত অধীর আত্মবিশ্বাসী হলেও তাঁর প্রতিপক্ষ তৃণমূল এবারেও তাঁকে এক ইঞ্চি জমি ছাড়ার মেজাজে নেই।

আজ যেভাবে অশান্ত হল মুর্শিদাবাদ

তৃণমূল প্রার্থীকে বোমা ছোঁড়ার অভিযোগ। ভোটের আগের রাতে নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ এক কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন সাহিনা মুমতাজ। অভিযোগ, সেইসময়, শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছে
তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। সমস্ত অভিযোগ অস্বীকার করলেও ইঙ্গিতপূর্ণভাবে হুমায়ুন কবীর বলেছেন, আমার লোককে কেউ পাথর ছুড়লে তাকে কি রসগোল্লা ছুড়বে? একটা ঢিল ছুড়লে দুটো পাটকেল খেতে হবে।

সিপিএমের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ডোমকলের রায়পুর গ্রামে, সিপিএম কর্মী মহবুল আনসারির বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম কর্মীর ছেলে রাকিবুল আনসারির হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। আক্রান্ত অবস্থায় বাবা-ছেলেকে ভর্তি করা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ছেলে রাকিবুলকে। বাবা-ছেলে দুজনেই ২১৭ নম্বর বুথের ভোটার। এই ঘটনায় আল আমিন মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি আছেন তিনিও।


আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। ডোমকলের ২১৭ নম্বর বুথ এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। গতকাল রাতে, এখানেই সিপিএম কর্মীদের ওপরে হামলা চালানো হয়। অভিযোগ, এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। ভয় দেখানো হচ্ছে ভোটারদের। এখনও পর্যন্ত এলাকায় নেই কোনও কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত বুথ পর্যন্তও পৌঁছতে পারেননি কোনও ভোটার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget