এক্সপ্লোর

Congress Supporter Death: স্ত্রী-ছেলের সামনেই কংগ্রেস সমর্থককে বেধড়ক মার, তারপর... ভয়ঙ্কর কাণ্ড আসানসোলে

West Bengal Assembly Election 2026: দ্বিতীয় দফার ভোট এখনও বাকি রাজ্যে। তার আগেই, ভোটের আবহে আসানসোলে 'খুন' কংগ্রেস সমর্থক। স্ত্রী ও ছেলের সামনে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ।

কৌশিক গাঁতাইত, আসানসোল : প্রথম দফার নির্বাচন মিটেছে। আসানসোলে হয়ে গিয়েছে ভোট। তবে অশান্তি থামেনি সেখানে। ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন এক কংগ্রেস সমর্থক। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্তরা বেধড়ক মারধর করেছেন তাঁকে। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই কংগ্রেস কর্মীর। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ৭ জেলায় ১৪২ আসনে ভোট গ্রহণ হবে সেদিন। 

দ্বিতীয় দফার ভোট এখনও বাকি রাজ্যে। তার আগেই, ভোটের আবহে আসানসোলে 'খুন' কংগ্রেস সমর্থক। স্ত্রী ও ছেলের সামনে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ। আসানসোলে মারধরের জেরে মৃত্যু কংগ্রেস সমর্থকের, দাবি পরিবারের। নিহত কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়। গতকাল রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে জন্মদিন অনুষ্ঠান থেকে ফিরছিলেন দেবদীপ। ফেরার পথে বাইকে ধাক্কা গাড়ির, ঘটনা ঘিরে বচসা। বচসার জেরে কংগ্রেস সমর্থককে ধাওয়া করে মারধর। নিজের আবাসনের গেটের সামনে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধর। মারধরের জেরে মৃত্যু দেবদীপ চট্টোপাধ্যায়ের, দাবি পরিবারের। অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি আসানসোলের কংগ্রেস প্রার্থীর। 

নিরাপদে ভোট করাতে রাজ্যজুড়ে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ভোটের আবহে রাজ্যের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে। 

নদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা 

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে কল্যাণীতে। তার আগেই বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল সেখানে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি কর্মীদের মারধর, কল্যাণীতে ধুন্ধুমার। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ৩ বিজেপি কর্মী। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কল্যাণী থানা ঘেরাও করে বিজেপি। সমর্থকদের নিয়ে থানা ঘেরাও কল্যাণীর বিজেপি প্রার্থীর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

উস্তিতে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা 

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের উস্তি থানা এলাকায়, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে বেশ কয়েকজন বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বাইকে করে আসে তারা। এই ঘটনায় ২ জনকে আটক করেছে উস্তি থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget