এক্সপ্লোর

Bankura News: '১ মাস পর বাংলা আমাদের হাতে... তখন আপনার পোস্টিং কোথায় থাকবে...', পুলিশকে হুমকি তৃণমূল নেতার

West Bengal Assembly Election 2026: '১ মাস পেরনোর পর এই বাংলার আমাদের হাতে থাকবে। তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে।'

তুহিন অধিকারী, বাঁকুড়া : বাঁকুড়ার ইন্দাসে, পথসভা থেকে পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। ভোটের মুখে এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও নিজের অবস্থানেই অনড় আছেন অভিযুক্ত তৃণমূল নেতা। যা নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। 

পথসভা থেকে পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি। বাঁকুড়ার ইন্দাসে, সরাসরি OC-কে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। ভোটের মুখে এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। ভাইরাল হওয়া ভিডিওতে বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতিকে বলতে শোনা গিয়েছে, 'থানার OC-কে বলব, যদি আপনি মনে করেন নির্বাচন কমিশনের কথায় ওঠবস করবেন, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবেন, ১ মাস পেরনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে। তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন।' 

ভাইরাল হওয়া ভিডিওতে, পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে যাকে হুঁশিয়ারি দিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি হলেন ইন্দাসের ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। আর যাঁকে উদ্দেশ্য করে এই হুমকি দেওয়া হচ্ছে, তিনি হলেন ইন্দাস থানার OC চয়ন ঘোষ। ঘটনার সূত্রপাত্র গত সোমবার। ওইদিন ইন্দাসে বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার ভোট প্রচারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল-বিজেপি দু'পক্ষের হাতাহাতিতে এক শিশুকন্যা-সহ আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনায় ৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। শনিবার সেই ঘটনারই প্রতিবাদে কুশমুড়িতে পথসভা করে তৃণমূল। অভিযোগ, সেখানেই পুলিশ আধিকারিকের উদ্দেশে হুঁশিয়ারি দেন তৃণমূলের ব্লক সভাপতি। যদিও বিতর্কের মুখে পড়েও নিজের অবস্থানেই অনড় আছেন তৃণমূল নেতা। 

হামিদ শেখকে বলতে শোনা যায়, 'বাংলার পুলিশ তো এরকম ছিল না। এটা নির্বাচন কমিশনের পুলিশ। একটা বাচ্চার ওপরে এত আক্রমণ হল। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা গ্রামে প্রচার করছে! কেন্দ্রীয় বাহিনীর সামনে! পুলিশের সামনে! সেই সত্যটাই তুলে ধরেছি। কোনও হুমকি কিছু দিইনি।' সব মিলিয়ে, ভোটের আগে তৃণমূল নেতার মন্তব্য ঘিরে সরগরম হল জেলা-রাজনীতি। তৃণমূল নেতার এই 'হুমকি'-র পাল্টা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেছেন, 'হামিদবাবু কে? এটা থ্রেট কালচার চলছে। হামিদবাবুকে বলুন যে উনি এক মাস বাদে কোথায় থাকবেন তার জায়গাটা খুঁজে রাখুন।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget