এক্সপ্লোর

Bhangar Bomb Recovered: ভোটের বাকি ২ দিন, ভাঙড়ে উদ্ধার ৯টি তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

West Bengal Assembly Election 2026: ভাঙড়ে ফের তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তৃণমূল–আইএসএফের চাপানউতোর, এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

রঞ্জিত হালদার, ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা : ভোটের আগে ভাঙড়ে ফের বোমা উদ্ধার। কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় উদ্ধার ৯টি বোমা। তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগানে তল্লাশিতে উদ্ধার বোমা। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন। 

ভাঙড়ে ফের তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তৃণমূল–আইএসএফের চাপানউতোর, এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার আবারও ভাঙড় বিধানসভা এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ একটি তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে মোট নয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

২ দিন পরই দ্বিতীয় দফায় ভোট উত্তর ২৪ পরগনায়। তার আগে কাঁচরাপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি থেকে উদ্ধার হল বোমা। এদিন ক্ষুদিরাম কলোনিতে একটি ফাঁকা মাঠ থেকে বস্তার মধ্যে ২ টি বোমা উদ্ধার করে বীজপুর থানার পুলিশ। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

নোয়াপাড়া থানার কাছে বিস্ফোরণ 

গতকাল বিকট শব্দে কেঁপে উঠেছিল নোয়াপাড়া থানা সংলগ্ন এলাকা। ভেঙে পড়েছে থানার পরিত্যক্ত ব্যারাকের একাংশ। ছড়িয়ে পড়েছিল স্প্লিন্টার। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যারাকে বোমা বিস্ফোরণের জেরেই এই ঘটনা। যদিও কী কারণে এই শব্দ, তা নিয়ে স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দফা ভোটের আগে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই ছড়িয়ে পড়েছিল তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবা সকাল সাড়ে ১০টা নাগাদ। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget