এক্সপ্লোর

BJP Candidate List: পানিহাটিতেই 'অভয়া'র মা, আরও ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, তালিকায় আর কোন চমক?

West Bengal Assembly Election: সেই কলতান এবার পানিহাটি থেকে সিপিএম প্রার্থী। আর তাঁর বিরুদ্ধেই নির্বাচনে বিজেপির হয়ে লড়বেন সেই চিকিৎসক তরুণীর মা। এছাড়া আরও কয়েকটি এলাকায় প্রার্থী ঘোষণা করল বিজেপি।

কলকাতা: তৃতীয় দফায় বিজেপির ১৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল বুধবার। সম্ভাবনা সত্যি করেই পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন 'অভয়া'র মা। আর জি করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাঁর প্রতিবাদে পথে নেমেছিলেন সিপিএমের কলতান দাসগুপ্ত। সেই কলতান এবার পানিহাটি থেকে সিপিএম প্রার্থী। আর তাঁর বিরুদ্ধেই নির্বাচনে বিজেপির হয়ে লড়বেন সেই চিকিৎসক তরুণীর মা। এছাড়া যে যে এলাকায় প্রার্থী ঘোষণা করল বিজেপি, তা দেখে নেওয়া যাক - 

উত্তরপাড়া: বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী
ইংরেজবাজার: বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি 
কোচবিহার দক্ষিণ: বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু
রাজগঞ্জ: বিজেপি প্রার্থী দীনেশ সরকার
ইসলামপুর: বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় 
হেমতাবাদ: বিজেপি প্রার্থী হরিপদ বর্মন
শান্তিপুর: বিজেপি প্রার্থী স্বপন দাস
হাওড়া মধ্য: বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল
সিঙ্গুর: বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস
চন্দননগর: বিজেপি প্রার্থী দীপাঞ্জন কুমার গুহ
চুঁচুড়া: বিজেপি প্রার্থী সুবীর নাগ
হরিপাল: বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ
তমলুক: বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা
মেদিনীপুর: বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত
পূর্বস্থলী দক্ষিণ: বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার
কাটোয়া: বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ
সাঁইথিয়া: বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা
হলহাটি: বিজেপি প্রার্থী অনিল সিং

সবার নজরে এটাই ছিল যে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে শেষ পর্য়ন্ত কে দাঁড়াচ্ছেন। কারণ 'অভয়া'র মা নিজেই জানিয়েছিলেন যে তিনি বিজেপি প্রার্থী হতে চেয়েছেন। এদিন তৃতীয় দফায় প্রার্থী হিসেবে তাঁকেই দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রার্থী পদ ঘোষণার পর 'অভয়া'র মা বলেন, ''এটা পানিহাটির মানুষের জন্য জয়। এটা পানিহাটির মানুষের জন্য় জয় হবে। এখানকার মানুষ প্রতিবাদ করতে ভুলে গিয়েছেন। এখানে স্বাস্থ্য, সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। মহিলা মুখ্য়মন্ত্রী মন্তব্য করেন যে মেয়েরা রাতে বাইরে বেরবেন কেন, এগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই। নারীরা কেন বাইরে বেরবে না রাতে, তা নিয়েই প্রশ্ন তুলতে চাই। মেয়েদের সুরক্ষা দিতে চাই।''

যে আর জি কর আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই আন্দোলনের অন্য়তম মুখ কলতান দাসগুপ্ত এবার সিপিএমের প্রার্থী পানিহাটি থেকে। আর সেই কলতানের বিরুদ্ধেই লড়বেন অভয়া'র মা। তৃণমূল কংগ্রেসের হয়ে এবার টিকিট পেয়েছেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। রাজনীতির ময়দানে প্রথমবার পা রাখা অভয়া'র মা জানিয়েছেন, তিনি মনে করেন যে বিজেপিই তাঁর মেয়ের বিচার দিতে পারবে, তাই তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget