এক্সপ্লোর

West Bengal Election: দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বড় পদক্ষেপ বিজেপির, এই কেন্দ্রে পুনর্নির্বাচন চাইল!

WB Election Repoll: গত কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি চর্চা চলছিল এই একটি কেন্দ্রকে নিয়ে। আর দ্বিতীয় দফার ভোট শেষ হতেই নাকি সেই কেন্দ্রেই পুনর্নির্বাচন চাইল বিজেপি!

কলকাতা: গত কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি চর্চা চলছিল এই একটি কেন্দ্রকে নিয়ে। আর দ্বিতীয় দফার ভোট শেষ হতেই নাকি সেই কেন্দ্রেই পুনর্নির্বাচন চাইল বিজেপি!

কেন্দ্রের নাম ফলতা। যেখানে গত কয়েকদিন ধরেই তোলপাড় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান বনাম বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে উত্তর প্রদেশ থেকে আসা আইপিএস অজয় পাল শর্মা দ্বৈরথ ঘিরে।

নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হতেই সেই ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন চাইল বিজেপি।

বুধবার ভোটের সময় কার্যত পার্টি অফিসেই বন্দি থেকে বেরোলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। IPS অজয় পাল শর্মা ফলতা ছাড়তেই পার্টি অফিস থেকে বেরোলেন জাহাঙ্গির খান। যদিও তিনি যে এভাবেই নির্বাচন পরিচালনা করে থাকেন, জানিয়েছেন জাহাঙ্গির। ভয়ে নয়, এভাবেই পার্টি অফিসে থেকে ভোট পরিচালনা করি, দাবি জাহাঙ্গিরের। 

আরও পড়ুন: চমকে দেওয়ার মতো এই সমীক্ষার ফল! সবার থেকে আলাদা! কী বলছে 'পিপলস পালস-এর Exit Poll'?

ফলতায় বুধবার সকাল থেকেই একের পর এক অভিযোগ উঠে আসে । কোথাও ইভিএমে বিজেপির বোতামের উপর ব্ল্যাক টেপ লাগিয়ে রাখার অভিযোগ ওঠে। কোথাও আবার অভিযোগ ওঠে, বিজেপি-র বোতামের উপর কালি লাগিয়ে রাখা হয়েছে । সেই নিয়ে বিজেপি-র তরফে পুনর্নির্বাচনের দাবি উঠেছে । এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান আগেই জানিয়ে রেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল । অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি । শুধু তাই নয়, কোনও কেন্দ্রের অনেক বুথ থেকে অভিযোগ পাওয়া গেলে, গোটা কেন্দ্রে পুনরায় ভোট করানো হবে বলেও জানিয়েছেন তিনি (West Bengal Repoll) ।

বুধবার দ্বিতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ চলাকালীন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, 'কোথায় অভিযোগ আছে, সেটা আলাদা কথা। কিন্তু  যেখান থেকে আমরা  সঠিক তথ্য পেয়েছি, আমরা ওয়েবকাস্টিংয়ে দেখেছি, জেলাশাসক যেখানে দেখেছেন, যেখান থেকে ফিল্ড রিপোর্ট আসছে,যেখান থেকে অবজার্ভারের কাছ থেকে রিপোর্ট আসবে, সেখানে জিরো টলাব়েন্স নীতি নেব আমরা ।' (West Bengal Election 2026)

রাতের দিকে পাওয়া গেল বড় তথ্য । জানা গেল, ফলতায় পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ।

আরও পড়ুন: রাজ্যে পালাবদল? ক্ষমতায় আসছে BJP? নাকি মসনদে ফের TMC? কী ইঙ্গিত পোল ডায়েরির এগজ়িট পোল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget