এক্সপ্লোর

West Bengal Election Exit Poll: রাজ্যে পালাবদল? ক্ষমতায় আসছে BJP? নাকি মসনদে ফের TMC? কী ইঙ্গিত পোল ডায়েরির এগজ়িট পোল?

WB EXIT Poll: প্রবল কৌতূহল তৈরি হয়েছে, রাজ্যের মসনদে কোন দলকে দেখা যাবে তা নিয়ে। তৃণমূল কংগ্রেসই কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে? নাকি রাজ্যে ফের পালাবদল হচ্ছে?

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Election) শেষ হল। দু'দফায় হল ভোটগ্রহণ। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোটদান হয়েছে। কলকাতা-সব দ্বিতীয় দফার সব জেলাতে এখনও ভোটগ্রহণ চলছে বলে খবর।

তার মাঝেই প্রবল কৌতূহল তৈরি হয়েছে, রাজ্যের মসনদে কোন দলকে দেখা যাবে তা নিয়ে। তৃণমূল কংগ্রেসই কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে? নাকি রাজ্যে ফের পালাবদল হচ্ছে? দেখা যাবে গেরুয়া ঝড়? বামফ্রন্ট, কংগ্রেস কিংবা আইএসএফের মতো দলই বা কীরকম ফল করবে?

বাংলার ময়নদে কারা, তা নিয়ে বুথফেরত সমীক্ষা চালিয়েছে বেশ কয়েকটি সংস্থা। সেরকমই একটি সংস্থা পোল ডায়েরি। পোল ডায়েরির exit poll বলছে, কোন দল সম্ভাব্য় কতগুলি আসন পেতে পারে। তাদের ইঙ্গিত, বিজেপি - ১৪২-১৭১টি আসন পেতে পারে।
তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯-১২৭টি আসন। কংগ্রেস পেতে পারে ৩-৫টি আসন। সিপিএম শূন্য থেকে ঘুরে দাঁড়াবে বলেই ইঙ্গিত পোল ডায়েরির সমীক্ষায়। বলা হয়েছে, ২-৩টি আসন পেতে পারে লাল শিবির। অন্য়ান্য়রা পেতে পারে ০-১টি আসন।

সম্ভাব্য় ভোট শতাংশরও পূর্বাভাস করেছে পোল ডায়েরি। তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি পেতে পারে ৪৬% ভোট। তৃণমূল পেতে পারে ৪০% ভোট। কংগ্রেস পেতে পারে ৫% ভোট। সিপিএম পেতে পারে ৭% ভোট। অন্য়ান্য়রা পেতে পারে ২% ভোট।

আরও পড়ুন: এসব আমাকে জিজ্ঞেস করবেন না... স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে কী বললেন সৌরভ?

Disclaimer: রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget