এক্সপ্লোর

West Bengal Election: ভোটের পরের দিন উত্তপ্ত ময়না, ঝরল রক্ত, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন

Moina Constituency: মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি ।

ময়না: প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) ছিল ২৩ এপ্রিল বৃহস্পতিবার । ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত । তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দু পক্ষের বেশ কয়েকজন । আহতরা ভর্তি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

গতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না । তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক, ঝরল রক্ত । মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি ।

ময়নার বাকচার সাইথিয়া পুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল এলাকা । আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তাঁদের বাড়ি ঘর ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকরা । তাঁরা পুলিশে অভিযোগ করেন । তারপরেই সকাল থেকে প্রায় ২৫০-৩০০  বিজেপি কর্মী তাঁদের বাড়িতে গিয়ে মারধর শুরু করেন, বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয় তাঁদেরকেও । লোহার রড দিয়ে মারধর চলে এমনটাই অভিযোগ, এর জেরে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁরা ওই এলাকায় আড্ডা মারছিলেন । হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাঁদের ওপর হামলা চালান, রড দিয়ে মারধর করে তাঁদের পা হাত ফাটিয়ে দেন । ঘটনায় ৩ বিজেপি কর্মী জখম হন ।গুরুতর অবস্থায় ১ জনকে তমলুক মেডিকেল কলেজ-এ নিয়ে আসা হয়েছে । 

আরও পড়ুন : যে ধরনের প্রশাসন চলছিল, তাতে মানুষ বিরক্ত, যাদবপুরে বাম প্রার্থীর সমর্থনে গিয়ে বললেন 'ফেলুদা'

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ময়না থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।                

এদিকে, ময়না বিধানসভার বিদায়ী বিধায়ক, এবারও বিজেপির টিকিটে ভোটে লড়া অশোক ডিন্ডা গুরুতর অভিযোগ করেছেন । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ডিন্ডা বলেছেন, 'ইভিএমে বিজেপির প্রতীক ও নম্বরে কালি লাগিয়ে দেওয়া হয়েছে । কাগজ সেঁটে দেওয়া হয়েছে । যাতে ভোটাররা বিভ্রান্ত হন । যাতে কেউ বিজেপিকে ভোট দিতে না পারেন । আমি ভোটারদের বলব, এইসব ফাঁদে পা দেবেন না । বিভ্রান্ত হবেন না । ধৈর্য ধরে ভোট দিন ।'                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget