এক্সপ্লোর

West Bengal Election 2026 : ভোটারদের মন টানতে কেউ সটান রান্নাঘরে, কেউ নামলেন চাষের জমিতে; কেউ আবার হাত লাগালেন রাস্তার কাজে !

Election 2026 : সামনেই বিধানসভা ভোট। জনসংযোগে ঝাঁপাচ্ছে সব দল।

বাপন সাঁতরা, অমিতাভ রথ ও মুন্না আগরওয়াল : দোরগোড়ায় বিধানসভা ভোট। জনসংযোগে ঝাঁপাচ্ছে সব দল। প্রচারে নজর টানতে কেউ বাড়ি বাড়ি গিয়ে রান্না করছেন, কেউ মাথায় কাঠ বইছেন, আবার কেউ লাঙল টানছেন। 

কথায় আছে, ভোট বড় বালাই। নির্বাচনের আগে ভোটারদের মন টানতে কেউ সটান রান্নাঘরে ঢুকে পড়ছেন। কেউ রাস্তা তৈরিতে হাত লাগাচ্ছেন, আবার কেউ চটি জুতো খুলে চাষের জমিতে নেমে পড়ছেন, কেউ আবার ভোটারের দাড়ি পর্যন্ত কেটে দিচ্ছেন। সোমবার প্রচারে বেরিয়ে এভাবেই মাথায় কাঠ নিয়ে এক মহিলা ভোটারকে সাহায্য করতে এগিয়ে গেলেন গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী। গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো বললেন, "আমি দেখলাম রাস্তায়। প্রচারে এসেছিলাম মানুষের কাছে। মাসিমাকে ভোটও দিতে বললাম। কিন্তু আমি তো ছেলের মতো তাঁর। তাঁর ভারটা একটু লাঘব করার চেষ্টা... ঘর পর্যন্ত পৌঁছে দিলাম।" 

আর এবার পুরশুড়ার তৃণমূল প্রার্থী জনসংযোগ সারতে রান্নাঘরে ঢুকে গেলেন। কোথাও মশলা বাঁটলেন, কোথাও খুন্তি নাড়লেন। কখনও বাচ্চাদের চকোলেট বিলি করলেন, আবার কখনও মন্দিরে মাথা ঠুকলেন। পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি বলেন, "গ্যাস পাচ্ছে না, দাম বেড়েছে। আজকে সেই বাড়িতে গিয়ে মায়েদের সঙ্গে হাত লাগালাম। একটু রান্না করলাম। তার সঙ্গে একটা মা দেখছি পেঁয়াজ বাঁটছে। আমরা একটু পেঁয়াজটা বেঁটে দিলাম।"

পিছিয়ে নেই বিজেপি প্রার্থী বিমান ঘোষও। পুরশুড়ায় জমিতে নেমে লাঙল টানলেন তিনি। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ বলেন, "আমি মাঠে নাটক করার জন্য লাঙল করতে যাইনি। একটা কৃষক লাঙল নিয়ে যাচ্ছিল আমি তার হাত থেকে নিয়ে দেখলাম ওটাতে কতটা কষ্ট। ওই রুটি করা, ওসব নাটক।"

দক্ষিণ দিনাজপুরের মাদারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আবার রাস্তা তৈরিতে হাত লাগালেন। সাইকেলে চড়ে বাড়ি বাড়ি ঘুরলেন। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার বলেন, "যা অনুন্নয়নের ব্যবস্থা, রাস্তাঘাটের যা করুণ দশা, তাতে আমাকে চারচাকা ছেড়ে কখনও মোটর সাইকেলে চলতে হচ্ছে, কখনও সাইকেলে, কখনও পায়ে হেঁটে যেতে হচ্ছে। রাস্তায় দেখতে পেলাম গ্রামবাসীরা নিজেদের উদ্য়োগে ঢালাই রাস্তা করছে। সেই ঢালাই রাস্তায় নিজেও একটু হাত লাগালাম।" আরামবাগের মায়াপুরে প্রচারে গিয়ে ধান জমি থেকে আগাছা তুলতে দেখা গেল তৃণমূল প্রার্থী মিতা বাগকে। Bengal Election 2026 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget