এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: বিজেপির প্রার্থী তালিকায় SIR-এ 'বিবেচনাধীন' মহিলা !

BJP Candidate Under Adjudication : বিবেচনাধীনে নাম, আউশগ্রামের বাসিন্দা কলিতা মাজিকেই প্রার্থী করল বিজেপি।

কলকাতা: বিজেপির প্রার্থী তালিকায় SIR-এ 'বিবেচনাধীন' মহিলা! বিবেচনাধীনে নাম, আউশগ্রামের বাসিন্দা কলিতা মাজিকেই প্রার্থী করল বিজেপি। কলিতা মাজি-কে আউশগ্রাম বিধানসভার প্রার্থী করেছে বিজেপি। ২০২১ সালেও আউশগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন কলিতা মাজি। কমিশনের আধিকারিকরা বলেছেন কোনও অসুবিধা নেই। সমস্ত নথিই জমা দিয়েছি, দাবি বিজেপি প্রার্থীর। কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে চলে, এটা তার প্রমাণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন, প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায়, এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? জরুরি বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

প্রশ্ন:  আপনার কি নাম 'বিবেচনাধীন' তালিকায় আছে ? 

বিজেপি প্রার্থী কলিতা মাজি: হ্যাঁ আছে। 

প্রশ্ন: পরিবারের আপনার একারই নাম আছে না আরও কারও ?

বিজেপি প্রার্থী কলিতা মাজি: আমার একারই। আমরা সাত বোন। সবার কিন্তু হয়ে গিয়েছে। ..কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে, সেটা আমি জানি না।

প্রশ্ন: শুনানিতে গিয়েছিলেন ?

বিজেপি প্রার্থী কলিতা মাজি: হ্যাঁ।

 প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাল পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্য়ায়কে। কথায় বলে old is gold.এই প্রবাদেই ভরসা রাখল বিজেপি।প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্য়াগরিষ্ঠ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দিল বিজেপি। প্রথম দফার তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাল পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি। 

তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়।  ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্য়ায়, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়ি শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে দল। এদিন তালিকা প্রকাশের আগেই সকালে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সমপূর্ণ একটা জাতিকে ধ্বংস করেছে। বাংলা ও বাঙালির সভ্য়তা, সংস্কৃতি, কৃষ্টি রক্ষার লড়াই, সেটা হল বিধানসভা নির্বাচন। ময়না, আসানসোল দক্ষিণ, ওন্দা, চাকদা, হরিণঘাটা, ভাটপাড়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রেও বর্তমান বিধায়কদেরই ফের লড়াইয়ে নামাল বিজেপি। তৃণমূল রাজ্যসভার সাংসদ   সুখেন্দুশেখর রায় বলেন, 'অব কি বার ২০০ পার' বলেছিল, তারপর রেজাল্ট কী হয়েছিল ওরা জানে, সারা ভারতবর্ষ জানে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget