এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 : ভোটের মাত্র ১ সপ্তাহ আগে আবার তৎপর ED, কলকাতা সহ ৫ জায়গায় ছড়িয়ে পড়লেন গোয়েন্দারা

জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। ED সূত্রে খবর, জমি কেনাবেচা ও লেনদেনের সূত্র ধরেই আজ ফের তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা।

 
প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ভোটের মাত্র ১ সপ্তাহ আগে ফের সক্রিয় ইডি ( ED ) । মার্লিন গ্রুপের আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে কলকাতা সহ ৫ জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ED। সল্টলেকের CF ব্লক, CK ব্লক, মিডটলটন স্ট্রিট সহ ৫ জায়গায় চলছে ED-র তল্লাশি অভিযান। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। ED সূত্রে খবর, জমি কেনাবেচা ও লেনদেনের সূত্র ধরেই আজ ফের তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা।

কী কী অভিযোগ ?                  

অন্যদিকে, ED সূত্রে দাবি, ভুয়ো নথি তৈরি করে একটা জমি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। মার্লিন গ্রুপের সেই জমি কেনাবেচার তদন্ত করতে গিয়ে DC পাল গ্রুপ নামে একটি নির্মাণ সংস্থার নাম উঠে এসেছে। এদিন সকালে সল্টলেকের CF ব্লকে DC পাল গ্রুপের অফিস এবং সল্টলেকের CK ব্লকে DC পাল গ্রুপের কর্তার বাড়িতে পৌঁছে যায় ED-র টিম। চলতে থাকে তল্লাশি। 

শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতার মিডলটন স্ট্রিটে মার্লিন গ্রুপের সঙ্গে জড়িত এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যায় ED-র টিম। সূত্রে খবর, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে ED । গত ৮ এপ্রিল মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতা ও সাকেত মোহতার বাড়ি এবং অফিস সহ প্রায় ৭টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ED। জাল নথি ব্যবহার করে জমি দখল, বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলা এবং আর্থিক তছরুপের অভিযোগে PMLA আইনে ওই অভিযান চালানো হয়।                

IT-র তল্লাশি অভিযান তৃণমূল নেতার বাড়িতেও               

অন্যদিকে কালীঘাটে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল আয়কর দফতর। কাকভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা কুমার সাহার গ্রিক চার্চ রো-র আবাসনে পৌঁছে যায় আইটি-র টিম। তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির এই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা কুমার সাহার অনুগামীরা। খবর পেয়েই আবাসনের নীচে জড়ো হন অনেকে। আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা।  

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget