এক্সপ্লোর

West Bengal Election: 'বাগদায় গরু-ছাগল বাস করি', প্রচারে বেরিয়ে দলেরই প্রবীণ নেতার ক্ষোভের মুখে BJP প্রার্থী

West Bengal Assembly Election 2026: ভোটের প্রচারে বেরিয়ে দলেরই প্রবীণ নেতার ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : প্রচারে বেরিয়ে প্রবীণ দলীয় নেতার অসন্তোষের মুখে বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। 'বাগদায় গরু-ছাগল বাস করি। এটা বাগদার মানুষের কথা আমার নয়। দীর্ঘদিন ধরে বাগদার মানুষ বঞ্চিত', বিজেপি প্রার্থীর সামনে বললেন দলেরই প্রবীণ নেতা। চলতি মাসেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। জোরকদমে প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের মনজয় করতে গৃহস্থালীর কাজ থেকে শুরু করে আরও নানা ব্যাপারে অভিনব কায়দায় প্রচার করছেন তাঁরা। এর মধ্যেই ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। তাঁর দলেরই প্রবীণ নেতার অসন্তোষের সম্মুখীন হয়ে হয়েছে তাঁকে।            

বাগদায় এবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদার স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে অনেকদিন থেকেই প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে। কারণ এখানে দীর্ঘদিন ধরেই বহিরাগত প্রার্থী দেওয়া হয়। অর্থাৎ স্থানীয় কর্মী-সমর্থকরা বাগদা বিধানসভায় টিকিট পান না। গতকাল সোমা ঠাকুরে প্রচারে বেরোলে বিজেপিরই এক প্রবীণ নেতার অসন্তোষের সম্মুখীন হন তিনি। ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে, বাগদায় গরু-ছাগল বাস করে, তাই তাদের কথা কেউ ভাবে না। এছাড়াও বিজেপি নেতা বলেছেন, তিনি '৮৮ সাল থেকে দলের সঙ্গে যুক্ত। আশপাশ থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক ওই প্রবীণ নেতাকে শান্ত করার চেষ্টাও করেন। তবে তাতে বিন্দুমাত্র ক্ষোভ কমেনি ওই প্রবীণ বিজেপি নেতার। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে। এই নিয়ে বিভিন্ন জেলার পাশাপাশি বিজেপির সল্টলেকের সদর দফতরের সামনেও ক্ষোভ-বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা।            

এদিকে সোমা ঠাকুরের বক্তব্য, ওই প্রবীণ বিজেপি নেতা কী বলেছেন তা তিনি ভালভাবে খেয়াল করেননি। দল তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। দলের কর্মী-সমর্থকরা তাঁর সঙ্গেই রয়েছেন। সকলে মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে। বাগদা বিধানসভা কেন্দ্রে এবার লড়াই ননদ এবং বৌদির। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর লড়বেন বিজেপির হয়ে। আর তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মতুয়া সঙ্ঘের মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা এবং শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা, সম্পর্কে ননদ এবং বৌদি। এবার ভোটের ময়দানে একে অন্যের প্রতিপক্ষ হয়ে লড়বেন তাঁরা।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget