এক্সপ্লোর

Election Commission: ইফতার পার্টিতে গিয়েছিলেন কেন? ৭ জওয়ানকে সরিয়ে দিল কমিশন, সাফ জানান হল...

অভিযোগ, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে খেতে যান। সেই অভিযোগ পেয়েই সোজা ব্যবস্থা গ্রহণ কমিশনের।

রুমা পাল, কলকাতা : ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নাকা তল্লাশি থেকে রুটমার্চ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে নজরদারি। ৩১ মার্চের মধ্যেই রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এরই মধ্যে ৭ জওয়ানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল। 

নির্দেশ দেওয়া হয়েছিল কোনও ভাবে যেন কেন্দ্রীয় বাহিনী কারও বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ না করে। কিন্তু সেই নির্দেশে গুরুত্ব না দেওয়ার অভিযোগ। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে এবার আরও কড়া হল কমিশন। অভিযুক্ত জওয়ানদের সতর্ক করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্বাচন কমিশন। 

কেন্দ্রীয় বাহিনীর ৭ জওয়ানকে সরিয়ে দেওয়া হল অন্য রাজ্যে। 'সতর্ক করার পরেও মুর্শিদাবাদে নিমন্ত্রণ রক্ষায় ৭ জওয়ান', অভিযোগ পাওয়ার পরেই ভিন রাজ্যে সরিয়ে দিল কমিশন। ৩ জওয়ানের ৭দিনের প্যারা মিলিটারি হেফাজত, ২ জনকে সতর্কবার্তা। 

অভিযোগ, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে খেতে যান। সেই অভিযোগ পেয়েই সোজা ব্যবস্থা গ্রহণ কমিশনের।

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিজের কাজে ব্যবহারের অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বিজেপির নেতা-কর্মীদের হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গেরুয়া-প্রতীক তুলে দেওয়ার ভাইরাল ছবি পোস্ট করে দাবি তৃণমূল কংগ্রেসের। নীলাদ্রিশেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান, অভিযোগ তৃণমূলের। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কী তুলবে, পাল্টা নীলাদ্রিশেখর দানা। 

৩১ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, এই বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি মোট ৩০ কোম্পানি CRPF মোতায়েন করা হচ্ছে কলকাতায়। এরপরেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার, ওই জেলায় মোতায়েন করা হচ্ছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলায় ১৭ কোম্পানি, মালদায়  ১৫ কোম্পানি, মুর্শিদাবাদে ১৩ কোম্পানি ও বসিরহাট পুলিশ জেলায় পাঠানো হচ্ছে ১৩ কোম্পানি বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে দু'দফায় এসেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার আরও ৩০০ কোম্পানি পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, ধাপে ধাপে প্রায় আড়াই হাজার কোম্পানি এরাজ্যে মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন।                                         

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget