এক্সপ্লোর

SIR Supplementary List: প্রকাশিত চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা, এখনও পর্যন্ত বাদ পড়েছে প্রায় ৮১ লক্ষ ভোটার!

West Bengal Assembly Election 2026: আজ প্রকাশ হল চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সব মিলিয়ে বাদ গিয়েছে প্রায় ৮১ লক্ষ ভোটারের নাম।

কলকাতা : আদালতের নির্দেশ মেনে প্রকাশ হল চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List)। গতকাল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশের পর আজ প্রকাশ হল চতুর্থ সাপ্লিমেন্টারি (SIR Supplementary List) তালিকা যা আসলে এবারের এসআইআরের পঞ্চম তালিকা। সবার প্রথম ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছিল এবারের এসআইআরের ফাইনাল লিস্ট। যা আসলে এই এসআইআরে প্রকাশ হওয়া প্রথম তালিকা।

অবশেষে আজ প্রকাশ হল চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। চতুর্থ তালিকায় এখনও পর্যন্ত রয়েছে ২ লক্ষ বিচারাধীন ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সব মিলিয়ে বাদ গিয়েছে প্রায় ৮১ লক্ষ ভোটারের নাম। এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪৪ থেকে ৪৫ শতাংশ নাম।

চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ই নির্বাচন কমিশন জানিয়েছিল প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছে। আর তারপর বিবেচনাধীন ৪০ লক্ষের মধ্যে বাদ পড়ে আরও ১৮ লক্ষ নাম। সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৮১ লক্ষ নাম।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনালের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে, এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।

আর কমিশন একদিকে যেমন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে, তেমনই এক ধাক্কায় অনেক পুলিশ অফিসারকেও বদলি করেছে তার। ইতিমধ্যেই সব মিলিয়ে মোট ১৪২ জন পুলিশ অফিসারকে বদল করল নির্বাচন কমিশন। বিভিন্ন থাকার ওসি, আইসি, সাব ইন্সপেক্টর সহ মোট ১৪২ জন পুলিশ আধিকারিক বদল করল তারা। বদল করা হয়েছে কালীঘাট, ভবানীপুর সহ কলকাতার ৩১ থাকার অফিসার। বদলি হয়েছে গোয়েন্দা শাখাতেও। DIB থেকেও ১১ জনকে সরিয়ে দিয়েছে কমিশন।

এ ছাড়াও আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আগে যেমন জানিয়েছিল তারা, সেই মতো ২৮৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তারা। বহরমপুর থেকেই কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। ভবানীপুর থেকে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ। বালিগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আবার মালতিপুরে কংগ্রেস প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূর। বাগমুণ্ডিতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget