এক্সপ্লোর

WB Assembly Election 2026: ঘাটালে আক্রান্ত বিজেপি প্রার্থী, আসরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

যেখানে গণ্ডগোল বেঁধেছে সেখানে বিজেপি প্রার্থী নিজেও ছিলেন। আসানসোল-দুর্গাপুর পুলিশের আধিকারিকরাও রয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও প্রচুর পরিমাণে মোতায়েন ছিলেন।

ঘাটাল: লাভপুরের ছবি ঘাটালেও। সেখানে মারিচা গ্রামে 'আক্রান্ত' বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘাটালের ৫ নম্বর অঞ্চলের ১৭০ নম্বর বুথে উত্তেজনা 
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ শীতল কপাটের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলাকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। একই ছবি দেখা গিয়েছে দুর্গাপুরেও। সেখানে তৃণমূল ও বিজেপির সংঘাতের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। 

সূত্রের খবর, যেখানে গণ্ডগোল বেঁধেছে সেখানে বিজেপি প্রার্থী নিজেও ছিলেন। আসানসোল-দুর্গাপুর পুলিশের আধিকারিকরাও রয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও প্রচুর পরিমাণে মোতায়েন ছিলেন। তৃণমূল ও বিজেপির বুথ রাস্তার দু ধারে ছিল। সেখানেই অভিযোগ উঠেছে যে বিজেপির সমর্থকরা যখন ভোট দিতে যাচ্ছিলেন, তখন দু-পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। দুর্গাপুর পূর্বের বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন, ''আমি দুর্গাপুরের ৩১২টা বুথ, সবা জায়গায় গিয়েছি। আমি গ্রামাঞ্চল থেকে যে কোনও প্রান্তে যখন গিয়েছি, তখন বিজেপি ও তৃণমূলের ক্যাম্প পাশাপাশি। সেখানে সবাই খাবার ভাগ করে খাচ্ছে। আমার খুব ভাল লেগেছে। কিন্তু এই একটা বুথে আমার সামনেই ঝামেলা করছে তৃণমূলের লোকেরা। এখানে পুলিশ জঘন্য কাজ করছে।''

উল্লেখ্য, সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও, দুপুরে অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। বুধপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাওয়া ভোটারদের একাংশ অভিযোগ তোলেন, তৃণমূলকে ভোট দিলেও তা গিয়ে পড়ছিল বিজেপির ঝুলিতে। এরপরই EVM বদলের দাবি তোলেন তাঁরা। স্কুলের বাইরে বাড়তে থাকে বিক্ষোভ। এরপরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম হয়েছেন ৩ জন জওয়ান, ১জন পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালক। গন্ডগোলের জেরে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। এদিনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মোটের উপর শান্তিতেই ভোট হচ্ছিল বিভিন্ন জেলায় কিন্তু দুপুরে ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের খয়রাশোল। প্রথমে বিক্ষোভ, তারপর ইটবৃষ্টি। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। জখম হলে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রিভলভার বের করতে হল পুলিশকে। আহত কেন্দ্রীয় জওয়ান বলছেন, ''ওখানে গেটের সামনে ভিড় হয়ে গেছিল। আমরা কন্ট্রোল করতে গেছিলাম। আরেকটা পার্টি (কেন্দ্রীয় বাহিনীর টিম) আসছিল, ওদেরও আসতে দিল না। তারপর আমাদের উপরেও ইটবৃষ্টি করল।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget