এক্সপ্লোর

Haldia Constituency : সিপিএম থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে বিধায়িকা ! জয়ের হ্যাটট্রিক হবে? কী বলছে হলদিয়া?

Haldia Constituency: ২০১৬ সালে সিপিএমের হয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করে জয়লাভ, ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন তাপসী মণ্ডল ।

বিটন চক্রবর্তী, হলদিয়া : এবারের বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র যদি হয় হলদি নদীর একপাড়ের নন্দীগ্রাম, তবে কোনো অংশে কম যায়না অপর প্রান্তের হলদিয়া। কেননা নন্দীগ্রামে পবিত্র করের মত এখানেও তৃণমূলের প্রার্থী দলত্যাগী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল । ২০১৬ থেকে ২০২৬, তিনবার তিনদলের টিকিট পেয়ে, দুবার জিতে এবারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রচারে তাপসীকে দলবদলু বলে কটাক্ষ করে প্রচারের ঝড় তুলছেন। আর তৃণমূল-বিজেপি সেটিংতত্ব নিয়ে প্রচারের মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা সিপিএম প্রার্থীর।

দলবদলেই প্রাপ্তি ! 

পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর একপাশে নন্দীগ্রাম, অপরপ্রান্তে হলদিয়া। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মত অবশ্যই নজরকাড়া কেন্দ্র হচ্ছে রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল হলদিয়া। নন্দীগ্রামে যেমন সকালে বিজেপি ত্যাগ করার পর বিকেলে তৃণমূলের টিকিট মিলেছিল পবিত্র করের ঠিক তেমনই কয়েকমাস আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের টিকিট মিলেছে তাপসী মণ্ডলের। তাৎপর্যপূর্ণ হলো ২০১৬ থেকে ২০২৬ তিনবারের বিধানসভা নির্বাচনে তিন দলের হয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। ২০১৬ সালে সিপিএমের হয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করে জয়লাভ, ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন তাপসী মণ্ডল । হলদিয়ার আকাশে বাতাশে একটা কথাই ঘুরপাক খাচ্ছে তিনি এবারে জয়ী হবেন তো? জয়ের লক্ষ্যে দিনরাত এক করে প্রচার সারছেন তাপসী। এলাকা এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তিনি। করছেন তৃতীয়বার জেতানোর আহ্বান। 

হলদিয়ায় লড়াইয়ে কারা? 

অন্যদিকে তাপসীর অন্যতম প্রতিন্দ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রদীপ বিজলিও টেক্কা দিয়ে প্রচার সারছেন। পাড়া বৈঠক থেকে গ্রামে গঞ্জে ছোট ছোট মিছিল করে জনসংযোগ সারছেন তিনি।তাপসী মণ্ডল কে দলবদলু বলে আক্রমণ শানিয়ে হলদিয়া শিল্পাঞ্চলের উন্নয়নের জন্য ভোট চাইছেন বিজেপি প্রার্থী প্রদীপ। আর জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি। তবে প্রচারের দিকে কোনো অংশে কম নেই সিপিএম প্রার্থীও। সিপিএম প্রার্থী অশোক পাত্র তৃণমূল-বিজেপির সেটিং তত্ব নিয়ে সরব হয়ে প্রচারে সুর চড়াচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। 

কে এগিয়ে কে পিছিয়ে? 
২০২১ সালে তাপসী মণ্ডল বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন ১৫হাজার ৮ ভোটে আর ২০২৪-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী হলদিয়া কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে ১৮হাজার ৫০১ ভোটে। পরিসংখ্যান বলছে ২০১১ সালের পর থেকে হলদিয়া শিল্পাঞ্চলের ভোটের ফলাফল শাসকদলের বিপক্ষে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে ২০১৬ ও ২০২১-এ বাজিমাত করেছিলেন তাপসী মণ্ডল । কিন্তু তিনি কি এবারে পারবেন সিপিএম, বিজেপি হয়ে তৃণমূলের টিকিটেও জয়লাভ করতে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এবারের লড়াইটা কি তাপসীর সাথে তাপসী মণ্ডল েরই, প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget