এক্সপ্লোর

Humayun Kabir: TMC-কে হারাতে হুমায়ুনের কংগ্রেস সমর্থন ! 'কারও দরকার নেই, একার দমে লড়বে কংগ্রেস', পাল্টা অধীর

West Bengal Assembly Election 2026: অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'কংগ্রেসের কারও সমর্থনের প্রয়োজন নেই। একার জোরেই লড়বে কংগ্রেস।' 

মুর্শিদাবাদ : তৃণমূলকে হারাতে এবার কংগ্রেসকে সমর্থন হুমায়ুন কবীরের। কান্দির তৃণমূল প্রার্থীকে হারাতে এবার কংগ্রেসকে সমর্থন করবেন হুমায়ুন কবীর। প্রার্থী না দিয়ে আম জনতা উন্নয়ন পার্টির পুরোধা এমনই বার্তা দিয়েছেন কংগ্রেসকে। যদিও কংগ্রেসের তরফে এই প্রস্তাব খারিজ করা হয়েছে। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'কংগ্রেসের কারও সমর্থনের প্রয়োজন নেই। একার জোরেই লড়বে কংগ্রেস।' 

হুমায়ুন কবীর বলছেন, 'আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা, ওখানকার যে তোলাবাজকে প্রার্থী করেছে, যে ৭৫-২৫ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিদের তোলাবাজির পার্টি, এই প্রার্থীকে গোহারা হারানোর জন্য ওখানে আজহারউদ্দিন সিজারকে কংগ্রেস দল প্রার্থী করেছে, তাকে আমি ওপেন সাপোর্ট দেব।' এর পাল্টা অধীর চৌধুরী বলেছেন, 'ওখানে কংগ্রেস জিতবে। ওখানে আমাদের প্রার্থী সে জিতবে। আমরা তো কাউকে বলতে যায়নি যে, তুমি প্রত্যাহার করো কী সমর্থন করো। কেউ যদি তারা মনে করে, তাদের স্ট্র্যাটেজি এটা। আমরা আমাদের দমে লড়ছি।' ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল। 'বিজেপির আঁতাঁতে তৃণমূলকে হারাতে সবাই এককাট্টা', কংগ্রেস প্রার্থীকে হুমায়ুনের সমর্থনকে কটাক্ষ তৃণমূলের। 

এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অনেক আগে থেকেই নজরে রয়েছেন হুমায়ুন কবীর 

তৃণমূল কংগ্রেস থেকেই আগেই সাসপেন্ড হয়েছিলেন হুমায়ুন কবীর। ভোটের আগেই নিজের দল ঘোষণা করেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই নিজের দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। নিজেও লড়বেন দু'টি বিধানসভা কেন্দ্র থেকে। ভোটের আগে নিজের নতুন দল গড়ার পাশাপাশি মুর্শিদাবাদে তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেও সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন হুমায়ুন কবীর। রেজিনগরে ইতিমধ্যেই শুরু হয়েছে সেই মসজিদ নির্মাণের কাজ। ব্যাপকভাবে চলেছে অনুদান সংগ্রহের কাজও।

এর মাঝেই হুমায়ুন কবীর সাড়া ফেলেছেন হেলিকপ্টারে প্রচার করার খবর দিয়ে। ২৭ এপ্রিল পর্যন্ত আকাশপথে প্রচার চালাবেন তিনি। অন্তত ৫০টি সভা করার কথা রয়েছে হুমায়ুনের। প্রচারে হুমায়ুনের সঙ্গী হবেন জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসিও। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের এই প্রচারের কায়দা ঘিরে সাড়া পড়ে গিয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। বেসরকারি উড়ান সংস্থা CHIPSAN-এর কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন। এবারের নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসির দল মিম।

পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন হবে ২ দফায়, ২৩ এবং ২৯ এপ্রিল। আর ভোটগণনা ৪ মে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে ভোটের আগে হুমায়ুন কবীরের নতুন দল গঠন করা, মিম- এর তাদের জোটসঙ্গী হওয়া, ভোটের আগে রেজিনগরে হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়া - এই সবকিছুই এবারের ভোটের ফলাফলে হয়তো প্রভাব ফেলবে। আদৌ হুমায়ুন কবীরের এইসব কৌশল ভোটের রেজাল্টে প্রভাব ফেলে কিনা তা স্পষ্ট হবে আগামী ৪ মে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget