এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: নাটকে অভিনয় জগদ্দলের TMC প্রার্থী সোমনাথ শ্যামের, 'যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন', বলছে BJP

West Bengal Election: সোমনাথ শ্যামের নাটকে অভিনয় করা প্রসঙ্গে বিজেপি প্রার্থী রাজেশ কুমার বলেছেন, 'জগদ্দলের তৃণমূল প্রার্থী যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন।'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ভোট বড় বালাই। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মনজয় করার জন্য অভিনব কায়দায় ভোট-প্রচার শুরু করেছেন। সেই দলে রয়েছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। শ্যামনগরের রবীন্দ্র ভবনে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। জানা গিয়েছে, 'আজও জাগে নেতাজি' নামের একটি নাটকে অভিনয় করেছেন তৃণমূল প্রার্থী। এই নিয়ে সোমনাথকে শ্যামকে কটাক্ষ করতে পিছপা হননি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী। জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। সোমনাথ শ্যামের নাটকে অভিনয় করা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেছেন, 'জগদ্দলের তৃণমূল প্রার্থী যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন।' এর পাল্টা সোমনাথ শ্যাম বলেছেন, 'বাংলার সংস্কৃতিই বোঝে না বিজেপি।'     

একদিকে তিনি এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন জগদ্দল কেন্দ্র থেকে। অন্য দিকে তাঁকে আবার অন্য এক ভূমিকায় দেখা গিয়েছে। তিনি সোমনাথ শ্যাম। শ্যামনগর রবীন্দ্র ভবনে জগদ্দল নাট্য মঞ্চ আয়োজিত 'আজও জাগে নেতাজি' নামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। সোমনাথ শ্যাম জানিয়েছেন, এর আগেও অনেক ছোট ছোট অভিনয় করেছেন তিনি। তবে এই মঞ্চটা একদম বাস্তব। এখানে কৃত্রিম ভাবে কোনও কিছুই হয় না, পুরোটাই বাস্তব। তাই তিনি এই নাটকে করতে ভালোবাসেন। জগদ্দলের তৃণমূল প্রার্থী আরও বলেছেন যে, জগদ্দল অঞ্চলে অনেক পুরোন স্মৃতি আছে। বাংলার শিল্প, কৃষ্টিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার এটা একটা ছোট্ট প্রয়াস। বিরোধী দলের কথা বলায় তিনি বলেন, 'তারা এটা বোঝে না যে এটা বাংলার সংস্কৃতি, তাদের এই বিষয় কিছু বলার নেই।'       

সোমনাথ শ্যামের নাটকে অভিনয় করার বিষয়ে জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার বলেছেন, 'উনি এখান থেকে যদি সত্যি দেশ ভক্তি শেখেন খুব ভাল কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষকে ধমকানো, ভয় দেখানো, দুষ্কৃতীদের আঁতুড় ঘর করে রেখেছেন, সেটা না হওয়াই ভালো। তিনি নাটক করছেন করুন, মানুষের সঙ্গে যেন কোনও নাটক না করেন। জগদ্দল নাট্য সমন্বয়ের নাট্য বৃন্দের পরিচালনার নাটক 'আজও জাগে নেতাজি'। এই নাটকের পরিচালনা করেছেন সঞ্জয় আচার্য। জানা গিয়েছে, এই নাটকে নেতাজির মূর্তিতে মাল্যদানের অভিনয় করেছেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget