এক্সপ্লোর

WB Assembly Election 2026: তৃণমূলের শক্ত ঘাঁটি মদন মিত্রর কামারহাটিতে গেরুয়া আবির খেলে প্রচার শুরু বিজেপি প্রার্থীর

Assembly Election 2026: এদিন প্রচারে গিয়ে আগাম জয়ের গেরুয়া আবির খেলে এবার প্রচার শুরু করলেন কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী।

উত্তর ২৪ পরগনা: হাইভোল্টেজ কামারহাটি বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রেই গেরুয়া আবির খেলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। বেলঘরিয়া স্টেশন রোড এলাকায় দলীয় কর্মীদের নিয়ে গেরুয়া আবির খেলে প্রচার শুরু করেন তিনি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মদন মিত্র। প্রার্থী ঘোষণার পর জোর কদমে প্রচার শুরু করেছেন তিনিও। 'খেলা হবে' স্লোগান দিয়ে কামারহাটির আড়িয়াদহে প্রচার সারেন তিনি। অন্যদিকে, এদিন প্রচারে গিয়ে আগাম জয়ের গেরুয়া আবির খেলে এবার প্রচার শুরু করলেন কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। এদিন কামারহাটি পুরসভার 33নম্বর ওয়ার্ডে বেলঘরিয়া স্টেশন রোড এলাকায় প্রচার সারলেন l প্রার্থী এদিন প্রচারের মাঝে সিপিএম কার্যালয়ের সামনে সিপিএম কর্মীদের সাথে কথা বলেন কংগ্রেস কার্যলয়ে ঢুকে গিয়ে হাত মেলান l 

অপরদিকে প্রচারে বেরিয়ে কামারহাটি সিপিএম প্রার্থী মানস মুখার্জি বেলঘরিয়া দেশপ্রিয় নগরে  বিজেপীর SIR কার্যালয়ে  ঢুকে যায় সেখানে গিয়ে বিজেপি নেতাদের সাথে হাত মেলান এই নিয়ে আর এই নিয়ে একে অপরকে আক্রমণ করতে হারেনি l এই ঘটনা নিয়ে সৌজন্যতাকে সামনে রেখে তৃমমূল প্রার্থী মদন মিত্রকে আক্রমন করেন মানস মুখার্জি l 

এদিকে, ভোটযুদ্ধ জমজমাট। প্রার্থী ঘোষণার পরই জোরকদমে শুরু হয়েছে প্রচার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রমাপ্রসাদ গিরিকে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়ালেও জয়লাভ করতে পারেননি তিনি। তৃণমূল-বিজেপি দুই শিবিরই জয়ের ব্য়াপারে আশাবাদী। অন্য়দিকে, বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। কালনায় বিজেপির প্রার্থী করা হয়েছে সিদ্ধার্থ মজুমদারকে। নাম ঘোষণার পরই প্রার্থী নিয়ে বিজেপির মধ্য়ে তৈরি হয়েছে অসন্তোষ। বৃহস্পতিবার রাতে প্রার্থী বদলের দাবিতে কালনার বৈদ্যপুর মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের দাবি বহিরাগতকে প্রার্থী করা হয়েছে। কালনা থানার পুলিশ এসে বিক্ষোভ তোলে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু তা ছিল অসম্পূর্ণ। সেই তালিকায় বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সেখানে 'বিবেচনাধীন' ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম।  নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষের মধ্যে, ২৩ লক্ষ ৩০ হাজার 'বিবেচনাধীন' ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ এখনও প্রায় ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget