এক্সপ্লোর

WB Assembly Election 2026: বুথের ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলর, কাঁচরাপাড়ায় বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা

West Bengal Assembly Election 2026: বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বিষয়টি নজরে আসার পর তিনি তৃণমূল কাউন্সিলকরে প্রশ্ন করেন যে কেন তিনি এত মানুষ নিয়ে বুথের সামনে রয়েছে।

উত্তর ২৪ পরগনা: কাঁচরাপাড়ায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। বুথের ১০০ মিটারের মধ্যে দাড়িয়ে থাকায় বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা। শেষ পর্যন্ত নির্দল প্রার্থীর সঙ্গেও হাতাহাতি তৃণমূল কাউন্সিলরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বীজপুর বিধানসভায় কাঁচরাপাড়া পুরসভা এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। সেখানে একটি বুথের সামনে বুথের ১০০ মিটারের মধ্যেই সেই ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ কর তাঁর অনুগামীদের নিয়ে জমায়েত করেছিলেন। সেই সময় ঘটনাস্থলে পৌঁছােন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বিষয়টি নজরে আসার পর তিনি তৃণমূল কাউন্সিলকরে প্রশ্ন করেন যে কেন তিনি এত মানুষ নিয়ে বুথের সামনে রয়েছে। এই নিয়ে দু-পক্ষের মধ্যে ঝামেলা বাধে।

পরে পুলিশ এসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজেপি প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে ওই বুথ জ্যাম করার চেষ্টা করেছিলেন তৃণমূল কাউন্সিলর। তিনি বাধা দেন, পরে পুলিশের হস্তক্ষেপে বহিরাগতদের সরিয়ে দেওয়া হয়। উল্টাে তৃণমূলের পক্ষ থেকে পালটা অভিযোগ জানানো হয় যে বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এসে বুথের সামনে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন, মহিলাদের সঙ্গে না কি দুর্ব্যবহার করেছিলেন। তাই তৃণমূল কাউন্সিলর না কি শুধুমাত্র তাতেই বাধা দিয়েছিলেন। যদিও আপাতত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়েছে সেই এলাকায়।

শ্যামপুকুরে উত্তেজনার ছবি

একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি। মাঝখানে কেন্দ্রীয় বাহিনী। শ্যামপুকুরে ১০১ ও ১০২ নম্বর বুথে উত্তেজনা। স্লো ভোটিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর। পাল্টা বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা পাকানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, লাঠি উঁচিয়ে তাড়া বিক্ষোভকারীদের।

এদিন, দ্বিতীয় দফার ভোটে অশান্তির ছবি ধরা পড়ল শ্য়ামপুকুর ও একবালপুরে। শ্য়ামপুকুরের একটি বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে না দেওয়া ও স্লো ভোটিং-এর অভিযোগ বিজেপি প্রার্থীর। পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, একবালপুরেও ভোটের দিন ধরা পড়ল অশান্তির ছবি। বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। কোথাও বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। তো কোথাও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটদানে বাধাদানের অভিযোগ। দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এল একবালপুর থেকে শ্য়ামপুরে। তৃণমূল কর্মীকে ভোটে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget