এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ফের উত্তপ্ত মধ্যমগ্রাম, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

West Bengal Assembly Election 2026: বুথের ছবি তোলায় যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। 

মধ্যমগ্রাম: প্রথম দফার মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফাতেও প্রবল পরিমাণে ভোট পড়ছে। বিকেল পাঁচটা পর্যন্ত ৯০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। তবে প্রাণহানির এখনও পর্যন্ত কোনও খবর না আসলেও, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট করানো গেল না। দ্বিতীয় দফার ভোটে জায়গায় জায়গায় দেখা গেল বিক্ষোভ, অশান্তি। আর এবার অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর দিকেই।

মধ্যমগ্রামে (Madhyamgram) কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুথের ছবি তোলায় যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৫৩ নম্বর বুথে। যার জেরে উত্তপ্ত চারিবেশ, বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রাও। স্থানীয়রা বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে এক যুবক মোবাইল নিয়ে ভোট নিতে যাওয়ায় তাঁকে বিএসএফ মাথায় আঘাত করেছে। মোবাইল ফোনে ভিডিও করার সময় মারধরের অভিযোগ। নির্বাচন কমিশনের নিয়মবিধি অনুযায়ী বুথে ফোন নিয়ে প্রবেশ করা যায় না। তাও ওই ব্য়ক্তি বুথের ভিডিও করছিলেন। এরপরেই নাকি বিএসএফ ওই যুবককে আঘাত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, তাঁরা বাচ্চাদের সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন। বাচ্চাদেরও নাকি রেয়াত করেনি বিএসএফ। আহত যুবকের মাথায় দুইবার তো আঘাত করাই হয়েছে, উপরন্তু স্থানীয়দের দাবি তাঁর আঘাত লাগার পরে জলে দেওয়ার চেষ্টা করা হলেও, সেটা অবধি বিএসএফ দিতে দেননি। শেষমেশ তাঁরা কোনওরকমে সামনে দাঁড়িয়ে থাকা একটি সরকারি গাড়ি করে ওই আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন:- ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তেড়ে গেলে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী

এই গোটা ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। গ্রামবাসীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, অন্যায়ভাবে আঘাত করা হয়েছে ওই যুবককে। ইতিমধ্যেই উত্তেজনার মাঝে ওই এলাকায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়েছেন, রয়েছে অনেক পুলিশও।

তবে মধ্যমগ্রামে আজকে ঝামেলার ঘটনা কিন্তু এই প্রথম নয়। মধ্যমগ্রামের খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি ২৯২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার ঘটনায় উত্তেজনা শুরু হয়। ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল এজেন্ট, এই অভিযোগ আনেন ISF প্রার্থী প্রিয়ঙ্কা বর্মন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয়। প্রার্থীর অভিযোগে তৃণমূল এজেন্টকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত তৃণমূল এজেন্ট। 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget