এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: তারকার চোখে তারকা কেন্দ্র : কী বলছে ভবানীপুর?

Bhawanipur Constituency : ভবানীপুরে ভারতের নানা প্রান্তের আলাদা আলাদা সংস্কৃতির এত মানুষ একসঙ্গে বাস করেন। এলাকাবাসীদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক মতটা মজবুত?

ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ২০২৬ এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র বলা যেতেই পারে। কারণ এই কেন্দ্রর ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। আর গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই উপনির্বাচনে জিতেছিলেন তিনি। ভবানীপুর বিধানসভা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি।  এবার কী বলছে ভবানীপুর ? এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কী বলছে মানুষ? ভবানীপুরের ভোটারদের কাছে এবিপি আনন্দ। 'নানা বেশ নানা ভাষা নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান'। বৈচিত্রময় ভারতবর্ষের চেহারাটা খুব ভালভাবে বোঝা যাবে ভবানীপুরে এলে। বাঙালির পাশাপাশি গুজরাতি, তামিল, মালয়ালি, পঞ্জাবী, সিন্ধি, বিহারী সবাই আছেন এই এলাকায়। 

ভবানীপুরে ভারতের নানা প্রান্তের আলাদা আলাদা সংস্কৃতির এত মানুষ একসঙ্গে বাস করেন। এলাকাবাসীদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক মতটা মজবুত? মুখ্যমন্ত্রীর কেন্দ্রে মানুষের বক্তব্য, তারা সবকিছুর মধ্যে মিলেমিশেই আছে।  পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভার মধ্যে সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনের বহু আগে থেকেই নানা রাজনৈতিক জনসভায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার দিয়ে আসছেন। পাল্টা জবাবে চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল বলছে কাকদ্বীপ থেকে কালিম্পং - শুভেন্দু অধিকারী যেখানেই ভোটে দাঁড়ান না কেন, তিনি ৫০ হাজার ভোটে হারবেন। গতবছর পুজোর পর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেই কার্যত ভবানীপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সী। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে। সবমিলিয়ে ভবানীপুর নিয়ে চড়ছে পারদ। 

সিপিএম নেতা সৌম্যজিৎ রজকের মতে, এই ভোটে তাঁদের প্রচারের অ্যাজেন্ডা হবে স্থায়ী নিয়োগ, যা সরকারি নীতিতে উঠে যাওয়ার উপক্রম। অন্যদিকে, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলছেন 'চোরেদের রাজ্য। চুরি জোচ্চুরির সঙ্গে রাজ্য সরকার যুক্ত হয়ে গিয়েছে। যাদের চাকরি চুরি হয়েছে তাদেরই পেটানো হচ্ছে'। আর বিরোধীদের সব অভিযোগের মুখে দাঁড়িয়ে ভবানীপুরের বাসিন্দা মদন মিত্র বলেন, বিরোধীদের এসব অভিযোগই নাকি এক্কেবারে বোকা বোকা। আর তারই জবাব তৃণমূলের উন্নয়নের পাঁচালি। 

২০২১ এর ভোটে প্রথমে ভবানীপুর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম থেকে। আর মমতার এই সিদ্ধান্তকেই রুদ্রনীল বলছেন, তিনি আসলে বুঝে গিয়েছিলেন ভবানীপুরে তাঁর ম্যাজিক শেষ ! এবার লজিকে আসছেন মানুষ। আর মদন বলছেন, কলকাতার মধ্যমণি ভবানীপুর আর ভবানীপুরের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। 

ভবানীপুরের পরিসংখ্যান 


রাজনৈতিক ভারে ভবানীপুর এগিয়ে রয়েছে সেই ২০১১ সাল থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয় এই কেন্দ্রকে। ২০১১ সালে ভবানীপুর থেকে জিতেই প্রথমবার মুখ্যমন্ত্রী হন মমতা। ২০১৬-য় তিনি ভবানীপুরে দীপা দাশমুন্সিকে ১৮ শতাংশের বেশি ভোটে হারিয়েছিলেন। ২০২১ সালে ভবানীপুর থেকেই উপ-নির্বাচনে জেতেন। এমন হেভিওয়েট একটি কেন্দ্রকেই এবারে পাখির চোখ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget