এক্সপ্লোর

Mamata Banerjee: ভোটের আগে ২৬-২৮টি পদে মুখ্যমন্ত্রীর ইস্তফা

Mamata Banerjee Resign From 26 to 28 Post : লাভজনক পদে ইস্তফা, চিঠি গেল নির্বাচন কমিশনের কাছে, সূত্র খবর।

কলকাতা: ভোটের আগে একাধিক পদ থেকে ইস্তফা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তার অধীনে থাকা ২৬ থেকে ২৮টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন। মূলত বিধি মেনে প্রার্থী হিসেবে মনোনয়নের আগে একাধিক পদে ইস্তফা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে বলে সূত্র মারফত খবর।

আরও পড়ুন, ৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস

ভবানীপুর আমার মা। মা-কে প্রণাম করে রাজ্যে প্রচারে বেরোচ্ছি। ভোটপ্রচার শুরুর আগে অহীন্দ্র মঞ্চে কর্মিসভায় এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে  ভবানীপুরে তৃণমূল কংগ্রেসকে ৬০ হাজার ভোটের ব্যবধানে জেতানোর টার্গেট বেধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলকে জেতানোই শুধু টার্গেট হলে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে, প্রথম কর্মিসভাতেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ২০২১-এ রাজ্যে বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম।ভোটের ময়দানে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার সেই ভরকেন্দ্রই সরে এসেছে ভবানীপুরে।ইতিমধ্যেই ভবানীপুরে প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেনদু অধিকারী! ভবানীপুর বিজেপি প্রার্থী   শুভেন্দু অধিকারী বলেন, মিনিমাম ২৫ হাজার ভোটে আমি জিতব, মিনিমাম।

এই আবহে রবিবার প্রথম কর্মিসভা করেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই কর্মীসভায় প্রথমে বক্তব্য রাখতে উঠে মার্জিনের টার্গেট বেঁধে দেন। সূত্রের খবর, তিনি বলেন, কলকাতার মধ্যে ভবানীপুরকে প্রথম হতে হবে। তৃণমূলকে জেতানোই শুধু টার্গেট হলে চলবে না, ৬০ হাজার ব্যাবধানে জেতাতে হবে। ভবানীপুরে ২৩১ টি বুথে যে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে।তিনি কর্মী সমর্থকদের নির্দেশ দেন, একবার নয় দরকার হলে তিন বার করে যান।আত্মতুষ্টিতে ভুগলে হবে না, নিজেদের জায়গায় অন্তত ৫ টি করে ভোট বাড়াতে হবে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠে ভবানীপুরের ভূমিকন্যা হিসাবেই নিজেকে তুলে ধরেন। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, ভবানীপুর আমার মা। মা-কে প্রণাম করে রাজ্যে প্রচারে বেরোচ্ছি। ভবানীপুর কেন, গোটা রাজ্যের মানুষ আমাকে এখানে দেখেন। তাঁরা জানেন আমি এখানকার মানুষ। আমার এখানে বাড়ি বদলের বিষয়ে অনেকবার আলোচনা হয়েছিল। আমি বাড়ি বদলাইনি।আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও দেননি।
 

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget