এক্সপ্লোর

WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

West Bengal Assembly Election 2026: ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা নিয়ে নাটক। বিজেপির প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্রে প্রথমে নাম ছিল কৌশিক রায়ের, পরে তাঁকে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করা হয়।

জলপাইগুড়ি: একই প্রতীকে ২ প্রার্থী! বিজেপি প্রার্থী হিসেবে ২ জনের মনোনয়ন জমা পড়ল। ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা কৌশিক রায় ও ডালিম রায়ের। বিজেপির প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্রে নাম ছিল কৌশিক রায়ের। পরে কৌশিক রায়কে সরিয়ে ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী পদ ছাড়তে নারাজ ময়নাগুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক কৌশিক রায়। আজ বিজেপি প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন পেশ করেন কৌশিক রায়। খবর পেয়ে ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দেন ডালিম রায়ও। ২ জনেরই দাবি, তাঁরা ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী। 

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী অসন্তোষের ছবি ধরা পড়েছে। প্রার্থী বদল করার জন্য কর্মী, সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন এলাকায়। কিন্তু এমনটা তো বিরল! পুরো যেন এক ফুল দো মালি..প্রথমে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেখানে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরপর প্রার্থীকে নিয়ে কিছু ক্ষোভ বিক্ষোভ দেখা যায় বিজেপি সমর্থকদের মধ্যে। এরপর ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি। 

এদিন সকালে প্রথমে কৌশিক রায় গিয়েছিলেন নোমিনেশন জমা দিতে। এরপর ডালিম রায় তাঁর দলবল নিয়ে আসেন। ডালিম রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তাঁকেই যেহেতু দল প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন, তাই তিনিই লড়াই করবেন বিজেপির হয়ে। বিজেপির রাজ্য দলের প্রধান মুখপাত্র অবশ্য ভোটারদের জন্য বার্তা দিয়েছেন যে "বিভ্রান্তির কোনও জায়গা নেই। ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে ডালিম রায়ের নাম চূড়ান্ত করেছে। ফলে ময়নাগুড়ি কেন্দ্রে তিনিই আমাদের দলের প্রার্থী।"

বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কল্যাণীতেও বিক্ষোভের ছবিটা উঠে এসেছে। বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগেই, নদিয়ার কল্যাণীতে এলাকা জুড়ে পড়ল পোস্টার। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে পোস্টার দেখা গেল কল্যাণীর একাধিক এলাকায় যেখানে লেখা রয়েছে - এতদিন কোথায় ছিল MLA? সেইসঙ্গে পোস্টারে বিজেপির প্রতীকে ক্রস দেওয়া দেখা যায়। এ প্রসঙ্গে অম্বিকা রায়ের দাবি, তৃণমূলের দুর্নীতি ধরে ফেলার জন্য তারা এই পোস্টার লাগিয়েছে।

এদিকে, মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন যে তনয় শাস্ত্রী, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সম্প্রতি। হাবড়ার বিজেপি প্রার্থীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদকে মঞ্চে হেনস্থার অভিযোগ ওঠে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। ন্যায্য বিচার পেতেই বিজেপিতে, পাল্টা জবাব দিয়েছেন তনয় শাস্ত্রী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget