এক্সপ্লোর

WB Assembly Election 2026: ভোট গণনার আগের দিন কীভাবে কাটছে প্রার্থীদের? কী বলছেন হেভিওয়েটরা?

West Bengal Assembly Election 2026: রাত পোহালেই রেজাল্ট আউট! বিধানসভা নির্বাচনের ভোটগণনা। যত ভাল পরীক্ষার্থীই হোক না কেন, ফল প্রকাশের আগের দিন বুকটা দুরুদুরু। করেই!

কলকাতা: জীবনের বড় একটা পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল। পাস মার্ক পেলেই হবে না, হতে হবে প্রথম। রেজাল্ট আউটের আগের দিন কীভাবে কাটাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা? বুক দুরুদুরু, নাকি টেনশন ফ্রি? খোঁজ নিল এবিপি আনন্দ।

রাত পোহালেই রেজাল্ট আউট! বিধানসভা নির্বাচনের ভোটগণনা। যত ভাল পরীক্ষার্থীই হোক না কেন, ফল প্রকাশের আগের দিন বুকটা দুরুদুরু। করেই! তার ওপর ভোট বলে কথা! ফল প্রকাশের আগের দিন কী করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। চাপা চিন্তা, নাকি টেনশন ফ্রি? খোঁজ নিতে বেরিয়েছিল এবিপি আনন্দ।

মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডে। বাবা সাধন পাণ্ডে ও মা সুপ্তি পাণ্ডের আসনে এবার লড়াই করছেন মেয়ে শ্রেয়া। ফ্রেন্ড-ফিলোজফার অ্যান্ড গাইড হয়েছেন মা। মানিকতলার তৃণমূল প্রার্থীর দাবি, যারা সারা বছর পড়াশোনা করে, তাদের কোনও টেনশনই নেই।

কিন্তু অন্য পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার অনেক তফাত। এখানে ভাল করলেই হবে না, হতে হবে একেবারে প্রথম। বারনগরের CPM প্রার্থী সায়নদীপ মিত্র মানেন সে কথা। তাই কিছুটা হলেও টেনশনে তিনি। সায়নদীপ বলছেন, 'গাড়ি বাড়ি টাকার জন্য দাঁড়াইনি। অধিকারের লড়াই। ভাল সরকার দিতে হবে। টেনশন হচ্ছে না তা নয়।' ভোটের জন্য দীর্ঘদিন বাড়ি আসাই হয়নি। ভোটের মিটতে বাড়িতে এসেছেন। সময় দিচ্ছেন ২ মাসের ছেলেকে।

আগের বার লড়াই করে জিতেছিলেন। সুজিত বসু এবারও লড়াই করেছেন বিধাননগর আসনে। ভোটের সময় নাওয়া-খাওয়ার সময় ছিল না। এখন মিলেছে একটু অবসর। ফিরে এসেছে রোজকার রুটিন। তৃণমূল প্রার্থীর দাবি, পড়াশোনা ভালই করেছেন, তাই এবারও তিনি হবেন ফার্স্টবয়। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলছেন, 'সকলের সঙ্গে সময় কাটাচ্ছি। অফিস চালাচ্ছি। কাজও করছি। মানুষ ২ হাত তুলে আশীর্বাদ। সরকার গডব আমরাই।'

ভোটের সময় বরানগরই ছিলে বাড়িঘর। ভোট শেষ, ফের কলকাতার বাড়িতে ফিরেছেন সজল ঘোষ। অনেক দিন পর নিজের পাড়ায় চলছে জমিয়ে আড্ডা। আর ফলাফল নিয়ে চিন্তা মাথায় এলেই ঘুমিয়ে পড়ছেন বরানগরের বিজেপি প্রার্থী। সজল ঘোষ বলছেন, 'চিন্তা হচ্ছে। সেই চিন্তা হলে ঘুমিয়ে নিচ্ছি। টেনশন হয়। তবে জয়ের ব্যাপারে, সরকার গড়ার ব্যাপারে নিশ্চিত।'



বাড়ি যাদবপুর, যুদ্ধক্ষেত্রও যাদবপুর। বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের দাবি, ভোটের ফলে, বিজেপির জয় সকালে সূর্য ওঠার মতোই অবশ্যম্ভাবী।
রাত পোহালেই নতুন দিন। নতুন সূর্য। কে হাসবে শেষ হাসিটা? EVM খুললেই জানা যাবে উত্তর।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget