এক্সপ্লোর

Narendra Modi: "বাংলা থেকে ভয় পালাবে, নির্বাচনের পর এদের পাপের হিসাব করা হবে", কোচবিহারের সভা থেকে আক্রমণ মোদির!

West Bengal Assembly Election 2026: আজ কোচবিহারের রাসমেলা ময়দানে সভা থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন এবারের নির্বাচনে "বাংলা থেকে ভয় পালাবে"।

কোচবিহার : নির্বাচন (West Bengal Assembly Election 2026) ঘোষণার পর এই প্রথম পশ্চিমবঙ্গে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু তাঁর। আজ কোচবিহারের রাসমেলা ময়দানে সভা থেকে বক্তব্য রাখলেন তিনি (PM Narendra Modi)। বক্তব্যের মাঝে খাঁটি বাংলায় কথা বলতে শোনা গেল তাঁকে। তিনি বললেন, "বাংলা থেকে ভয় পালাবে"।

এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, "ভোটের দিন তৃণমূলের গুণ্ডার আপনাকে ভয় দেখলেও আপনি আইনের উপর ভরসা রাখুন। এই নির্বাচনে বাংলা থেকে ভয় পালাবে। বিজেপি জিতলে ভরসা ফিরে আসবে।" এর পর বাংলায় একই কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। "এবার নির্বাচনের পর এদের পাপের সম্পূর্ণ হিসাব হবে। সবার হিসাব হবে। ৪ মে-র পর আইন নিজের কাজ করবে। যে যত বড়ই গুণ্ডা হোক না কেন। এইবার ন্যায় হবে", কোচবিহারের সভা থেকে বললেন তিনি।

কোচবিহারের সভা থেকে দুর্নীতি ও লুঠতরাজের বিরুদ্ধে কথা বলতেও শোনা যায় প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi)। তিনি বলেন, "এত বছর ধরে বাংলার মানুষের টাকা লুঠ করা হয়েছে। এই লুঠের টাকা প্রত্যেক দুর্নীতিবাজকে ফিরিয়ে দিতেই হবে।"

এই সভা থেকে মালদার মোথাবাড়ির ঘটনার কথাও বলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি বলেন, "বাংলার পূণ্যভূমিতে এই সরকার রোজ গণতন্ত্রকে রক্তাক্ত করছে। এই সরকার সাংবিধানিক সংস্থাকে মানে না। কয়েক দিন আগে গোটা দেশ দেখেছে। দেশের মানুষ অবাক হয়ে গিয়েছে। মালদায় কীভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়েছিল। ভাবুন এই সরকার কেমন সরকার।" এরপরই তাঁকে বলতে শোনা যায় সুরক্ষার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রশ্ন তোলেন,"এখানে বিচারক ও সংবিধান, কিছুই সুরক্ষিত নয়। তাহলে বাংলার মানুষের সুরক্ষা এর কীভাবে দেবে?"

উল্লেখ্য, কোচবিহারের সবার যোগ দিতে আসার পথে এক্স মাধ্যমে পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি সভাস্থলের ছবি দিয়ে লেখেন, "এই ছবিগুলোই বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে এবার বিজেপির পক্ষে জোরালো হওয়া বইছে। তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চলেছে মানুষ।"

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget